Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ফের সল্টলেকে দুঃসাহসিক চুরি, বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে নিয়ে গেল সোনার গয়না ও টাকা

জানা যাচ্ছে ওই বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে তারপর লুঠপাট চালানো হয়। অভিযোগ সোনার গয়না ও ৩ লক্ষ টাকা চুরি গেছে। শুধু তাই নয়, গলা টিপে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওই বৃদ্ধার। 

ফের সল্টলেকে দুঃসাহসিক চুরি, বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে নিয়ে গেল সোনার গয়না ও টাকা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 November 2024 15:44

দ্য ওয়াল ব্যুরো: ফের সল্টলেকে বাড়িতে ঢুকে ডাকাতি। এবার টার্গেট একাকী বৃদ্ধা। সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না লুঠের অভিযোগ।

কীভাবে ঘটল এমন ঘটনা? জানা যাচ্ছে ওই বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে তারপর লুঠপাট চালানো হয়। অভিযোগ সোনার গয়না ও ৩ লক্ষ টাকা চুরি গেছে। শুধু তাই নয়, গলা টিপে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওই বৃদ্ধার। 

এখনও পর্যন্ত পুলিশের তরফে সরকারি ভাবে কিছু না জানানো হলেও খবর এই যে, কয়েকজনকে আটক করা হয়েছে। সূত্রের খবর, গতমাসেই বৃদ্ধার স্বামী মারা যান। তারপর থেকে বাড়িতে একাই থাকেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত ১ যুবকের বিরুদ্ধে অভিযোগ।  

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিধাননগরের জ্যাংড়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরিবারের গৃহকর্তা সন্দীপ কুমার গুপ্তা, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন ৷ সেখান থেকে রুবিতে দিদির বাড়ি যান তাঁরা। রুবি থেকে বৃহস্পতিবার শ্বশুরবাড়ি কাঁকিনাড়ায় যান। রবিবার সকালে প্রতিবেশীরা গৃহকর্তাকে ফোন করে চুরির ঘটনার কথা জানান। 

সল্টলেকে বারবার এহেন চুরি-ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। অনেকেই বলছেন, এখন সল্টলেক যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে।


```