Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল, সেমিস্টার টু নিয়ে বড় নির্দেশিকা সংসদের

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সেমিস্টার টু-পরীক্ষায় বদল আনা হয়েছে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল, সেমিস্টার টু নিয়ে বড় নির্দেশিকা সংসদের

ফাইল ছবি

শেষ আপডেট: 28 October 2024 16:07

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষার সময়সূচীতে বদল আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার টু-পরীক্ষায় বদল আনা হয়েছে। আগামী ২৩ মার্চ থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে এই পরীক্ষা চলবে। 

সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দুপুর তিনটের পরিবর্তে দুটো থেকে বিকেল চারটে অবধি পরীক্ষা চলবে। তবে ভিজুয়াল আর্ট, মিউজিক ও ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিটের। দুপুর ২ টো থেকে ৩ টে ১৫ অবধি সেই পরীক্ষা নেওয়া হবে বলে খবর।

পাশাপাশি ৩০ নভেম্বরের মধ্যে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেরে ফেলার নির্দেশ দিয়েছেন পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন নির্দেশিকা জারি করে প্রতিটি স্কুলকে সেই মর্মে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে।

মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই দুটি ধাপে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সেমিস্টার টু-এর পরীক্ষা নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর ১.১৫ মিনিটে। তারপরেই সেমিস্টার টু-এর পরীক্ষা একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য শুরু হবে দুপুর দুটো থেকে। 

২০২৫-এর মার্চে শেষ বারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কারণ, এর পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। ২০২৪-এ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়ারা ওই পদ্ধতিতে প্রথমবার পরীক্ষা দেবে।


```