Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভিক্টোরিয়ায় জঙ্গি হানা! সাপের মতো মাটি কামড়ে নিঃশব্দে এগিয়ে গেলেন দুই জওয়ান, তারপর...

সাত সকালে হুলস্থুল কাণ্ড ভিক্টোরিয়ায়! আর্মি, নেভি, সিআইএসএফ-জংলি ছাপে ঢেকে গেল এলাকা।

ভিক্টোরিয়ায় জঙ্গি হানা! সাপের মতো মাটি কামড়ে নিঃশব্দে এগিয়ে গেলেন দুই জওয়ান, তারপর...

ভিক্টোরিয়ায় কী ঘটল বৃহস্পতিবার সকালে।

শেষ আপডেট: 21 November 2024 14:49

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে হুলস্থুল কাণ্ড ভিক্টোরিয়ায়! আর্মি, নেভি, সিআইএসএফ-জংলি ছাপে ঢেকে গেল এলাকা। 

শীতের সকালে অনেকেই এই মনোরম চত্বরে প্রাতঃভ্রমণ করেন। কানাঘুষো শোনা যাচ্ছে, জঙ্গিরা নাকি এক প্রাতঃভ্রমণকারীকে বন্দি করে ফেলেছে। তাকে উদ্ধারেই এসেছে সেনা বাহিনী।

ঘড়ির কাঁটায় সকাল ৯টা। ততক্ষণে ভিক্টোরিয়া চত্বর ঘিরে ফেলেছেন জওয়ানরা। শুধুই ভারী বুটের শব্দ!  যুদ্ধ যুদ্ধ ভাব।

সাত সকালে এমন খবর শুনে অনেকেই পড়ি মরি করে এলাকা ছেড়ে দৌড়লেন। কয়েকজন কৌতূহলী অবশ্য রয়ে গেলেন, দূর থেকে ঘাপটি মেরে সেনা-জঙ্গির মুখোমুখি লড়াইয়ের 'লাইভ' দেখবেন বলে!

রুদ্ধশ্বাস মুহূর্ত যাকে বলে আর কি! সাপের মতো সন্তর্পণে মাটি কামড়ে সাউথ গেট দিয়ে ভিক্টোরিয়ার মাঠে ঢুকল সেনা! বাইরে পজিশনে সিআইএসএফ। ভেতর থেকে ওয়াকিটকির মাধ্যমে সেনা খবর পাঠাল, ভিতরে এক ভিআইপি প্রাত:ভ্রমণকারীকে ঘিরে ফেলেছে ৮ জঙ্গি! কয়েক মিনিটের মধ্যে শুরু হল অপারেশন। 

সাড়ে ৯টা থেকে ১০ টা, টানা ৩০ মিনিট ধরে চলল অপারেশন। দূর থেকে দেখা যাচ্ছিল, ভিক্টোরিয়ার শ্বেত পাথরের মূর্তির আড়ালে দু'জন জঙ্গি এমনভাবে লুকিয়ে আছেন, যে সেখানে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল জওয়ানদের। আগেই ৬জন জঙ্গিকে পাকড়াও করেছিলেন জওয়ানরা। পরে বাকি দু'জনকে কব্জায় নিতেই অপারেশন শেষ। হাফ ছেড়ে বাঁচলেন সেনা কর্তারা। অক্ষত অবস্থায় উদ্ধার করা হল প্রাতঃভ্রমণকারীকে।

সেনা প্রহরায় থাকা ভিক্টোরিয়ার মতো এলাকায় কীভাবে জঙ্গিরা ঢুকে পড়ল?

সেনা কর্তা প্রদীপ অগ্নিহোগ্রী জানালেন, "এটা আসল কোনও জঙ্গিহানার ঘটনা নয়। মক ড্রিল অর্থাৎ নকল অভিযান। হঠাৎ করে জঙ্গি হানা ঘটলে কীভাবে মোকাবিলা করতে হয়, তার মহড়ার জন্যই এই আয়োজন করা হয়েছিল।"


```