Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সারদা কর্তার বিরুদ্ধে কতগুলি মামলা পেন্ডিং? রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট

সারদা কর্তা সুদীপ্ত সেন এখনও জেলে রয়েছেন। ২০১৩ সালে আর্থিক তছরুপের মামলায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল পুলিশ।

সারদা কর্তার বিরুদ্ধে কতগুলি মামলা পেন্ডিং? রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

শেষ আপডেট: 27 February 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: সারদা কর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে কতগুলি মামলা এখনও পেন্ডিং আছে তা বৃহস্পতিবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্যকে চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। 

সারদা কর্তা সুদীপ্ত সেন এখনও জেলে রয়েছেন। ২০১৩ সালে আর্থিক তছরুপের মামলায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর সিবিআই ও ইডি রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা ও মন্ত্রীকেও গ্রেফতার করে। তদন্ত এগোয়। জামিনও পেয়ে যান অনেকে। কিন্তু সুদীপ্ত ও দেবযানী প্রায় ১২ বছর ধরে জেলে। 

সারদার তদন্ত এগোচ্ছে না, বিচার হচ্ছে না, এই অভিযোগ তুলে সংশোধনাগার থেকে বন্দি হিসেবে হাইকোর্টে প্রিজনার্স পিটিশন দাখিল করেছিলেন সুদীপ্ত সেন। এরপর হাইকোর্ট রাজ্য সরকার ও সিবিআইয়ের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চায়। আদালতের প্রশ্নের উত্তরে সিবিআই জানায়, তারা সারদা সংক্রান্ত সব মিলিয়ে ৭৬টি মামলার তদন্ত করেছে। সুদীপ্তর আইনজীবী জানিয়েছিলেন, সিবিআইয়ের পাশাপাশি রাজ্যও সারদা নিয়ে তদন্ত করছে। প্রায় ১২ বছর পরে বালুরঘাটে নতুন মামলা শুরু হয়েছে। তবে সিবিআইয়ের পাশাপাশি রাজ্য একই ক্ষেত্রে একই বিষয় নিয়ে তদন্ত করতে পারে না। 

রাজ্যের তরফে কয়েক মাস আগে হাইকোর্টে জানানো হয়, রাজ্য পুলিশের ২২টি মামলায় এখনও সুদীপ্ত সেনের জামিন হয়নি। অন্য রাজ্যে সুদীপ্তর নামে ১৭টি প্রোডাকশন ওয়ারেন্ট এখনও বকেয়া রয়েছে। বালুরঘাটেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। ফলে সেগুলি নিস্পত্তি হবে তারপর পুরোটা বলা যাবে। 

আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলা ফের ওঠে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। জানিয়ে দেওয়া হয়, চার মাসের মধ্যে সমস্ত তথ্য আদালতের কাছে পেশ করতে হবে।


```