Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কবে ফিরতে পারব? উৎকণ্ঠা-আশঙ্কায় কলকাতায় আটকে পড়া বাংলাদেশিরা

কলকাতা-বাংলাদেশ বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিকের পথে।

কবে ফিরতে পারব? উৎকণ্ঠা-আশঙ্কায় কলকাতায় আটকে পড়া বাংলাদেশিরা

বাংলাদেশে জনতার উল্লাস।

শেষ আপডেট: 6 August 2024 11:36

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা-বাংলাদেশ বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিকের পথে। গতকাল গভীর রাতে বাংলাদেশ থেকে একটি বিমান কলকাতায় অবতরণ করে, তাতে অল্প সংখ্যক কিছু যাত্রী ছিলেন, পরে নির্ধারিত সময় অনুযায়ী ফিরে যায়। আজ, মঙ্গলবার সকাল ৮টা ২২ মিনিট নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান কলকাতায় পৌঁছায়। ওই বিমানটি আবার কলকাতা থেকে বাংলাদেশে রওনা দিলেও যাত্রী সংখ্যা কম।

এদিকে, শহরে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ফিরে যাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও তাঁদের আশা, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। কিন্তু, এখনও ফিরে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। একটি সংবাদমাধ্যমকে ঢাকার লালবাগের বাসিন্দা ৬৫ বছরের মহম্মদ আলমগির বলেন, আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল হাসিনার ইস্তফা। উনি পদত্যাগ করেছেন। আমার মনে হয় এখন রক্তক্ষয়ী সংগ্রাম শেষ হয়ে শান্তি ফিরবে।

আলমগির গত ২৭ জুলাই কলকাতায় এসেছিলেন। সঙ্গে তাঁর স্ত্রী রয়েছেন। তাঁরা চিকিৎসা করাতে এসেছিলেন এই শহরে। আলমগিরের হাঁটুর সমস্যা আছে এবং তাঁর স্ত্রী স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখাতে এসেছেন। আজ, মঙ্গলবার বাসে করে তাঁদের দেশের ফেরার কথা ছিল। কিন্তু, তাঁদের কপালে টিকিট জোটেনি। ট্রেন বা বাস কবে ছাড়বে তাও বলতে পারছেন না কেউ।

শহরের মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিড স্ট্রিট, সদর স্ট্রিট এবং পার্শ্ববর্তী এলাকা খুদে বাংলাদেশ বলে পরিচিত। এখানকার সমস্ত হোটেল, খাবারের দোকান, ভ্রমণ সংস্থা এবং মুদ্রা বিনিময় সংস্থার দফতরে আপাতত চোখ টিভির দিকে। লেনিন সরণিতে অবস্থিত সোনালি ব্যাঙ্কের এক আধিকারিক বললেন, আমি আওয়ামি লিগের সমর্থক নই। কিন্তু মুজিবুর রহমান আমাদের জাতির জনক। তাঁকে অন্তত সম্মান করা উচিত ছিল।


```