Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবীন্দ্রভারতী মামলা: ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ে পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, বহিরাগত যে প্রবেশ করছে না তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট থানার পুলিশকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশি নিরাপত্তাও রাখতে হবে থানাকে।

রবীন্দ্রভারতী মামলা: ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ে পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের

ফাইল চিত্র

শেষ আপডেট: 27 March 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: বহিরাগতদের বিক্ষোভের জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) ক্যাম্পাসে উপাচার্য শিক্ষক-অশিক্ষক কর্মীরা প্রবেশ করতে পারছে না। এই অভিযোগে নিরাপত্তার ইস্যুতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালত স্পষ্ট করে দিল, বিশ্ববিদ্যালয়ের কোনও ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে পুলিশকে (Police) কড়া নির্দেশ দেওয়া হয়েছে। 

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, বহিরাগত যে প্রবেশ করছে না তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট থানার পুলিশকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশি নিরাপত্তাও রাখতে হবে থানাকে। গত তিনদিন ধরে অস্থায়ী উপাচার্যের পদত্যাগ চেয়ে বিক্ষোভ হচ্ছে আরবিইউ-তে। সেই আন্দোলন প্রসঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, বিশ্ববিদ্যালয়ের কোও ছাত্র, শিক্ষক বা অশিক্ষক কর্মী যদি আন্দোলন করতে চান, তাহলে শান্তিপূর্ণ ভাবে করতে পারেন। সেই ক্ষেত্রে তাদের ওপর পুলিশ শক্তি প্রয়োগ করতে পারবে না।

কী কারণে এত বিক্ষোভ? আন্দোলনকারীদের অভিযোগ, অস্থায়ী উপাচার্যের তুঘলকি আচরণের জেরে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। ক্ষুণ্ণ হচ্ছে মর্যাদা। এও বলা হয়, তিনি নিজের মতো করে কাজ করে চলেছেন। কারও কথা শুনছেন না, কাউকে নিজের মতো কাজও করতে দিচ্ছেন না। এদিকে পড়ুয়াদের সঙ্গে তো বটেই, অধ্যাপক-অধ্যাপিকা থেকে অশিক্ষক কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করছেন। বুধবার দেখা যায়, পড়ুয়াদের সঙ্গে ক্যাম্পাসে বিক্ষোভ দেখাচ্ছেন অনেক অশিক্ষক কর্মীরাও। 

এদিকে ক্যাম্পাসে ঢুকতে না দিয়ে উপাচার্যের ঘরের বাইরেও প্রতিবাদ দেখান পড়ুয়াদের একাংশ। এমনকী তাঁর ঘরের দরজায় তালাও মেরে দেওয়া হয়। গোটা ইস্যুতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওই মামলায় আদালতের স্পষ্ট নির্দেশ, অন্তর্বর্তীকালীন উপাচার্য এবং রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিতে হবে। প্রয়োজনে পুলিশি এসকর্ট করে হলেও তাঁদের ক্যাম্পাসে প্রবেশ করাতে হবে। 


```