Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নারকেলডাঙার অশান্তির ঘটনায় রাজ্যর থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট, উঠল আরজি কর প্রসঙ্গও

অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, একই গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে গোলমাল হয়েছিল, দুই গোষ্ঠীর কোনও ঝামেলা হয়নি। 

নারকেলডাঙার অশান্তির ঘটনায় রাজ্যর থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট, উঠল আরজি কর প্রসঙ্গও

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 6 November 2024 16:54

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে নারকেলডাঙা এলাকায় অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই মামলার শুনানিতে গোষ্ঠী-গোলমালের অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্য। অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, একই গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে গোলমাল হয়েছিল, দুই গোষ্ঠীর মধ্যে কোনও ঝামেলা হয়নি। 

নারকেলডাঙার ঘটনায় পুলিশের দাবি ছিল, বাইকের পার্কিং সম্পর্কিত একটি গোলমালকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয় এবং তা আরও বাড়তে থাকে। পুলিশ সময়মতো হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই প্রেক্ষিতেই হাইকোর্টের প্রশ্ন, দুই ব্যক্তির মধ্যে ঝামেলা হলে দশ হাজার লোকের ভিড় জমার অভিযোগ উঠছে কেন?

মামলার শুনানিতে আরজি কর প্রসঙ্গও তোলেন প্রধান বিচারপতি। বলেন, আরজি কর হাসপাতালে ভাঙচুরের দিন দশ হাজার লোক জড়ো হয়েছিল বলে দাবি ওঠে, সে কথা স্বীকার করেনি রাজ্য। সাত হাজার লোক জড়ো হওয়ার কথা স্বীকার করা হয়। কিন্তু প্রশ্ন, আগাম কোনও পরিকল্পনা ছাড়া কী করে এখানেও এত লোক জড়ো হল? আরজি করে কাণ্ডের সময়ে রাজ্য বলেছিল পুলিশ আগাম খবর পায়নি। এক্ষেত্রেও কি তাই, জানতে চেয়েছে আদালত।

এজি জানান, ওই দুজনের একজন হাতাহাতির মধ্যে প্রথমে বাড়ি থেকে তলোয়ার নিয়ে আসে, পরে গুলিও চালায়। তাতে একজন পুলিশ সামান্য জখম হন। ওই গোলমাল থামাতে গিয়ে অন্তত সাত-আট জন পুলিশ মার খেয়েছেন। ইতিমধ্যে এই ঘটনায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬টা এফআইআর হয়েছে। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, যে কারণেই হোক গোলমাল যে সেদিন হয়েছিল সেটা ঠিক। তাই নির্দেশ দেওয়া হয়েছে, কী ঘটনা ঘটেছিল রাজ্যকে সেই রিপোর্ট দিতে হবে। তার পাল্টা নিজেদের বক্তব্য জানাবে মামলাকারীও। আগামী ২১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। 


```