Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিকাশরঞ্জন-সহ আইনজীবীদের হেনস্থা, পুলিশ কমিশনারকে গোটা ঘটনা অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, অপরাধমূলক আদালত অবমাননা হয়েছে। 'ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক', মন্তব্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের।

বিকাশরঞ্জন-সহ আইনজীবীদের হেনস্থা, পুলিশ কমিশনারকে গোটা ঘটনা অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব ছবি

শেষ আপডেট: 2 May 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu) অবমাননা, বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)-সহ অন্যান্য আইনজীবীদের হেনস্থার অভিযোগের ঘটনা অনুসন্ধান করতে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে (CP Manoj Verma) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, অপরাধমূলক আদালত অবমাননা হয়েছে। 'ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক', মন্তব্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) চেম্বারের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের সুপারনিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোনও অগ্রগতি হয়নি হাইকোর্টে। 

চাকরিপ্রার্থীরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশরঞ্জনকেই এর জন্য দায়ী করেছেন। তাঁদের দাবি, বিচারপতির সঙ্গে বিকাশের 'আঁতাঁত' রয়েছে। ঘটনার শুরু সেই থেকেই। 

শুক্রবার আদালতে এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। বলেছেন, যারা এই ঘটনায় যুক্ত তাদের শনাক্ত করে ১৯ মে রিপোর্ট পেশের করতে হবে।

এছাড়াও ওল্ড পোস্ট অফিস স্ট্রিট এবং কিরণশংকর রায় রোডের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এছাড়াও যেহেতু কুণাল ঘোষ-সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাই প্রত্যেককে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট।


```