Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আইএএস-এর স্ত্রীকে ধর্ষণ মামলায় নিষ্ক্রিয়তা, লেক থানার ওসির বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ

এক এসআই, এক সার্জেন্ট ও তিন মহিলা অফিসারের বিরুদ্ধেও পদক্ষেপ করতে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত।

আইএএস-এর স্ত্রীকে ধর্ষণ মামলায় নিষ্ক্রিয়তা, লেক থানার ওসির বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ

লেক থানা

শেষ আপডেট: 28 September 2024 13:55

দ্য ওয়াল ব্যুরো: আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণ মামলায় নিষ্ক্রিয়তার অভিযোগ। লেক থানার ওসির বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এক এসআই, এক সার্জেন্ট ও তিন মহিলা অফিসারের বিরুদ্ধেও পদক্ষেপ করতে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। 

ঘটনার সূত্রপাত, গত ১৫ জুলাই লেক থানা এলাকায় এক আইএএসের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, ফাঁকা বাড়িতে একা পেয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত।

পরে অভিযোগ জানাতে থানায় গেলে পুলিশ ধর্ষণের চেষ্টার পরিবর্তে লঘু ধারায় মামলা রুজু করে বলে অভিযোগ। এমনকী মহিলার বয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিও বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যে কারণে গ্রেফতারের পরের দিন অভিযুক্ত আদালত থেকে জামিনও পেয়ে যান।

কলকাতা হাইকোর্ট আজ অভিযুক্তের জামিন খারিজ করে দেয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্ট কলকাতা পুলিশের ভূমিকায় রীতিমতো ভর্ৎসনা করে। বলেছে 'প্রাথমিকভাবে লঘু ধারায় এফআইআর করার জন্য মামলা দুর্বল হয়েছে।'

অভিযোগকারিণীর আইনজীবী আদালতকে জানান, 'থানায় বসে নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ নিয়েও কোনও তদন্ত করা হয়নি।' তিনি আরও বলেন, 'শুধু টাই নয়, ঘটনার সঙ্গে সঙ্গে নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করেনি পুলিশ।'

প্রসঙ্গত, শুক্রবারই বাংলার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির আইটি সেলের আহ্বায়ক অমিত মালব্য। এক্স হ্যান্ডলে তিনি আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের ঘটনা উল্লেখ করে লিখেছিলেন, 'এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং বাংলায় নারীর প্রতি যৌন অপরাধের প্রবণতা ক্রমবর্ধমান।'

সন্দেশখালি থেকে আরজি করের প্রসঙ্গ টেনে ক্রমবর্ধমান নারী নির্যাতনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায়ী করেছিলেন অমিত। 


```