Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সঞ্জয়ের ফাঁসির দাবি, রাজ্যের মামলার সঙ্গেই সিবিআইয়ের আবেদন জুড়ল হাইকোর্ট, সোমবার শুনানি

আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় গত শনিবার ১৮ জানুয়ারি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। সোমবার সাজা ঘোষণা করেন বিচারপতি অনির্বাণ দাস।

সঞ্জয়ের ফাঁসির দাবি, রাজ্যের মামলার সঙ্গেই সিবিআইয়ের আবেদন জুড়ল হাইকোর্ট, সোমবার শুনানি

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 24 January 2025 11:58

দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ সিবিআই-এর। গত ২০ জানুয়ারি রাজ্যের তরফে মামলা করা হয় কোর্টে। সেই মামলার সঙ্গেই সিবিআইকেও যুক্ত করে দেওয়া হল।  আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভবনা বিচারপতি দেবাংশু বসাক-এর ডিভিশন বেঞ্চে।

বুধবার যখন বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে আরজি কর মামলা হয় তখনই সিবিআই জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে তারা। পাশাপাশি এটাও জানানো হয়, রাজ্যের তরফে, পুলিশের তরফে যে সর্বোচ্চ শাস্তি চেয়ে যে মামলা করা হয়েছে, সেই মামলা করার কার্যত কোনও অধিকার রাজ্যের বা এখানকার পুলিশের নেই।

কারণ এক্ষেত্রে যদি শাস্তি নিয়ে অসন্তুষ্ট হন তাহলে মামলা মাত্র তিনজন করতে পারেন, এক, ক্ষতিগ্রস্থ পরিবার। দুই, যিনি অভিযুক্ত তিনি, এবং তিন, তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় গত শনিবার ১৮ জানুয়ারি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। সোমবার সাজা ঘোষণা করেন বিচারপতি অনির্বাণ দাস। তারপরই রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হয়। এবার তদন্তকারী সংস্থা সিবিআই মামলা দায়ের করল। যা জুড়ে দেওয়া হল রাজ্যের দায়ের করা মামলার সঙ্গে।


```