Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট, 'ডেডলাইন' এক মাস

১৩৩ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণকে নিয়ে অভিযোগ ছিল। সেটিই ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।

কলকাতায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট, 'ডেডলাইন' এক মাস

বিচারপতি কৌশিক চন্দ

শেষ আপডেট: 12 November 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় বেআইনি নির্মাণ। সেটা ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে নির্দেশ পালনের কথা বলা হয়েছে। কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণকে নিয়ে অভিযোগ ছিল। সেটিই ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। 

মিটিয়েবুরুজ থানার অন্তর্গত এন ১৪৭/সি বল্লামতলা লেন কলকাতা-২৪ - এই জমির মালিক মহম্মদ আতাউল্লার অভিযোগ ছিল, তাঁর নামেই জমির মিউটেশন অথচ স্থানীয় কিছু অসাধু প্রোমোটার জমি দখল করে বেআইনি ৫ তলা নির্মাণ করে বিক্রি করেছেন। স্থানীয় পুলিশ, প্রশাসন ও কলকাতা পুরসভাকে জানিয়েও তিনি কোন সুরাহা পাননি বলে দাবি করেন। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। 

এই বাড়ি নিয়েই অভিযোগ

এই মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ কলকাতা পুরসভার কাছে রিপোর্ট তলব করেছিলেন। পুরসভার পক্ষের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, বেআইনি পাঁচতলা নির্মাণের ক্ষেত্রে তাদের কাছে কোন অনুমতি নেওয়া হয়নি। সেক্ষেত্রে বিচারপতি প্রশ্ন তোলেন, অনুমতি না থাকলেও কীভাবে এই অবৈধ নির্মাণ হল। আর তা জেনেও কেন পদক্ষেপ করল না পুরসভা। সেই প্রশ্নের উত্তরে পুরসভা জানায়, তাঁরা তদন্ত করছে। 

মঙ্গলবার এই মামলায় আগামী এক মাসের মধ্যে কলকাতা পুরসভা এই পাঁচতলা বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনায় কলকাতা পুরসভার বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে। মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে বলেন, পুরসভার কাছে অভিযোগ জানিয়েও ৩৯৩ ও ৪০০ আইনে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা নিলে মামলারীকারীকে কলকাতা হাইকোর্টে ছুটে আসতে হত না। 


```