Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'কলকাতা পুলিশে থাকার যোগ্যতা নেই এদের!' গল্ফগ্রিন থানার কাজে ক্ষুব্ধ বিচারপতি

পোষ্য কুকুরকে বাড়ির সামনে ঘোরানোর সময় অভিনব সাহা নামে এক যুবকের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। বচসা পরে হাতাহাতিতে পৌঁছয় ও গুরুতর জখম হন অভিনব।

 'কলকাতা পুলিশে থাকার যোগ্যতা নেই এদের!' গল্ফগ্রিন থানার কাজে ক্ষুব্ধ বিচারপতি

ফাইল চিত্র

শেষ আপডেট: 12 February 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: গল্ফগ্রিন থানা এলাকায় এক যুবককে মারধরের ঘটনার তদন্তে গাফিলতি পুলিশের। মামলা শুনতে গিয়ে বিরক্ত হল কলকাতা হাইকোর্ট। ওই মামলার তদন্তে বড়সড় ফাঁকি দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কার্যত বিরক্ত হন। বলেন, 'এই সকল আধিকারিকদের কলকাতা পুলিশে থাকার কোনও যোগ্যতা নেই। ওদের জেলায় পাঠিয়ে দেওয়া উচিত।'

এরপর আদালত নির্দেশ দেয়, শুক্রবার কেস ডায়ারি-সহ আইওকে আদালতে হাজির হতে হবে। তাঁকে এসে জানাতে হবে কোন সাক্ষী নিম্ন আদালতে মেডিক্যাল ডকুমেন্ট প্রডিউস করেছে। না হলে ওই আইও-র বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের নির্দেশ দেওয়া হবে।

পোষ্য কুকুরকে বাড়ির সামনে ঘোরানোর সময় অভিনব সাহা নামে এক যুবকের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। বচসা পরে হাতাহাতিতে পৌঁছয় ও গুরুতর জখম হন অভিনব। তাঁর মা আটকালে গেলে তাঁকেও শারীরিক নিগ্রহের শিকার হতে হয় বলে অভিযোগ। অভিনবকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ দায়ের হয়।

প্রথমে যুবককে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থা আরও সংকটজনক হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতাল তার প্যারালাইজড হওয়ার কথা জানায়। পুলিশ প্রথম হাসপাতাল থেকে চিকিৎসার নথি সংগ্রহ করলেও দ্বিতীয় হাসপাতালের কোনও নথি সংগ্রহ করেনি। ফলে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করলেও নিম্ন আদালত জামিন দিয়ে দেয়। আর ওই নথি মামলায় যুক্ত না করায় অভিযুক্তদের সুবিধে পাইয়ে দেওয়ার সুযোগ রয়েছে বলে অভিযোগ আইনজীবীদের। এতেই বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি ঘোষ।


```