Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আট নয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধি থাকবেন, রইল তালিকা

আগেই চাকরিহারাদের তরফে বলা হয়েছিল, তাঁদের আটজন প্রতিনিধি থাকবেন এই বৈঠকে। যদিও শেষ পাওয়া খবর সংখ্যাটা বেড়ে ১৩ জন হয়েছে। দ্য ওয়ালের হাতে এসে পৌঁছেছে তাঁদের নাম। 

আট নয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধি থাকবেন, রইল তালিকা

ব্রাত্য বসু

শেষ আপডেট: 11 April 2025 13:58

দ্য ওয়াল ব্যুরো: এসএসসির দুর্নীতি (SSC Scam) মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। অভিযোগ, যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। ফলে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এই নিয়ে বিক্ষোভ চলছে সর্বত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরও যেন আশার আলো দেখতে পাচ্ছেন না 'যোগ্য' চাকরিহারারা। এমন পরিস্থিতিতে আজ বিকাশ ভবনে (Bikash Bhawan) চাকরিহারা ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বৈঠক রয়েছে। আগেই চাকরিহারাদের তরফে বলা হয়েছিল, তাঁদের আটজন প্রতিনিধি থাকবেন এই বৈঠকে। যদিও শেষ পাওয়া খবর সংখ্যাটা বেড়ে ১৩ জন হয়েছে। দ্য ওয়ালের হাতে এসে পৌঁছেছে তাঁদের নাম। 

  • হুমায়ুন ফিরোজ মণ্ডল
  • সঙ্গীতা সাহা
  • আবদুল্লা মণ্ডল
  • চিন্ময় মণ্ডল
  • সুজয় সরদার
  • প্রলয় কুমার জামাদার
  • আজহারউদ্দিন
  • সেলিনা আখতার
  • স্বপন বিশ্বাস
  • মেহবুব মণ্ডল
  • দিথীশ মণ্ডল
  • মৃন্ময় মণ্ডল 
  • তাপস সাঁতরা

ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যান এবং অন্য প্রতিনিধিরাও। আন্দোলনরত চাকরিহারারা জানিয়ে দিয়েছেন, বৈঠক যদি ফলপ্রসূ না-হয়, তবে আগামী দিনে তাঁরা আন্দোলন আরও জোরদার করবেন। এসএসসি ভবনের সামনে অবস্থানেও বসতে পারেন তাঁদের কেউ কেউ।

এসএসসি মামলায় মূল জটিলতা তৈরি হয়েছে যোগ্য এবং অযোগ্যদের বাছাই নিয়ে। উত্তরপত্রের তথ্য উদ্ধার করা যায়নি। তাই যোগ্য কারা এবং অযোগ্য কারা, আলাদা করা যায়নি। আদালতের নির্দেশের পর উত্তরপত্র বা ওএমআর শিটের 'মিরর ইমেজ' প্রকাশ্যে আনার দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।
আজ শিক্ষামন্ত্রীর কাছেও সেই প্রসঙ্গ উঠতে পারে। এ বিষয়ে সরকার কোনও সমাধান সূত্র দিতে পারে কি না, সে দিকেই রয়েছে সকলের নজর।

```