Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দানা'র প্রভাবে রাত থেকে বৃষ্টি কলকাতায়, কোন কোন এলাকায় কত ভারী বর্ষণ

শুক্রবার সারাদিন ধরেই হালকা ঝড় এবং বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে কলকাতায়। রাত থেকে বৃষ্টি হওয়ায় রাস্তায় বাস-অটোর দেখা প্রায় নেই বললেই চলে।

'দানা'র প্রভাবে রাত থেকে বৃষ্টি কলকাতায়, কোন কোন এলাকায় কত ভারী বর্ষণ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 October 2024 12:49

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব বাংলায় যেমন পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল তেমন পড়েনি রাজ্যে। কিন্তু মধ্যরাত থেকে কলকাতা সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। শুক্রবার সকালেও থামেনি বর্ষণ। এর জেরে শহর এবং শহরতলির একাধিক জায়গা জলমগ্ন, বহু জায়গায় ভেঙেছে গাছ। হাওয়া অফিসের আপডেট বলছে, কলকাতায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে যোধপুর পার্কে, ১৪১ মিলিমিটার। 

শুক্রবার সারাদিন ধরেই হালকা ঝড় এবং বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে কলকাতায়। রাত থেকে বৃষ্টি হওয়ায় রাস্তায় বাস-অটোর দেখা প্রায় নেই বললেই চলে। যদিও শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে, কলকাতা বিমানবন্দরেও পরিষেবা স্বাভাবিক। তবে ভারী বৃষ্টির জেরে সড়কপথে যাত্রীদের ভোগান্তি বহাল থাকার আশঙ্কা আজ সারাদিনই। এমনিতেই অল্প বৃষ্টি হলে শহরের বহু এলাকায় জল জমে যায়। শুক্রবার তো আরও জমার কথা। 

শুক্রবার ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত কলকাতার কোথায় কত বৃষ্টি হয়েছে দেখে নেওয়া যাক - 

মানিকতলা - ৭৩ মিলিমিটার

বেলগাছিয়া - ৫৮ মিলিমিটার

ধাপা লক - ৬২ মিলিমিটার 

তপসিয়া - ১০৩ মিলিমিটার 

উল্টোডাঙা - ৫৯ মিলিমিটার

ঠনঠনিয়া - ৭২.৮০ মিলিমিটার 

বালিগঞ্জ - ১১৯ মিলিমিটার 

মোমিনপুর - ১০৪ মিলিমিটার 

চেতলা - ৯৯ মিলিমিটার 

কালীঘাট - ৯৯ মিলিমিটার

গড়িয়া - ১২০ মিলিমিটার 

জিনজিরা বাজার - ৯১ মিলিমিটার 

বেহালা (ফ্লাইং ক্লাব এলাকা) - ৯০.১০ মিলিমিটার 

চিংড়িঘাটা - ৬৩ মিলিমিটার

ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ সারাদিন। কিছু জায়গায় মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া সমুদ্র উপকূলবর্তী এলাকা বিকেল চারটে পর্যন্ত উত্তাল থাকবে বলেই আভাস মিলেছে।

বৃহস্পতিবার রাতেই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছিল ঘূর্ণিঝড় 'দানা'র। ল্যান্ডফলের প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা লাগবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পরেই। হাওয়া অফিস জানিয়েছে, এখনই গতি অনেকটাই কমেছে ঘূর্ণিঝড়ের। বিকেল চারটের পর তা আরও দুর্বল হবে।


```