Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীঘাট স্কাইওয়াক চালুর আগেই সরানো হবে হাজরা পার্কের হকারদের! প্রস্তুতি নিচ্ছে পুরসভা

কালীঘাটের স্কাইওয়াক তৈরি করার সময় ওই চত্বর হকার মুক্ত করা হয়েছিল। সেখানকার হকাররাই বর্তমানে হাজরা পার্কে রয়েছেন।

কালীঘাট স্কাইওয়াক চালুর আগেই সরানো হবে হাজরা পার্কের হকারদের! প্রস্তুতি নিচ্ছে পুরসভা

কালীঘাট স্কাইওয়াক

শেষ আপডেট: 6 December 2024 19:35

দ্য ওয়াল ব্যুরো: আর বেশি দেরি নেই। এক মাসের মধ্যেই খুলে যেতে পারে কালীঘাট স্কাইওয়াক। তাই তার আগে হাজরা পার্ক হকার মুক্ত করতে চাইছে কলকাতা পুরসভা। শুক্রবার এই বিষয় নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার, পুরসভার কমিশনার সহ হকারদের প্রতিনিধিরা। 

কালীঘাটের স্কাইওয়াক তৈরি করার সময় ওই চত্বর হকার মুক্ত করা হয়েছিল। সেখানকার হকাররাই বর্তমানে হাজরা পার্কে রয়েছেন। এবার স্কাইওয়াক তৈরি হয়ে চালু হয়ে গেলে হাজরা পার্ক থেকে সরে যেতে হবে ওই হকারদের। কারণ স্কাইওয়াক চত্বরেই ফের তৈরি হবে নতুন মার্কেট। সেখানে হাজরা পার্কে থাকা হকারদের পুনর্বাসন দেবে কলকাতা পুরসভা। 

শুক্রবার যে বৈঠক হয়েছে তাতে আগামী এক মাসের মধ্যে হাজরা পার্ক হকার মুক্ত করতে আধিকারিকদের নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও হকারদের তরফে আরও একমাস অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে মেয়র জানিয়েছেন, আগামী দু'মাসের মধ্যে হাজরা পার্কে যে সমস্ত হকাররা রয়েছেন, তাদের বৈধ তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা অনুযায়ী কালীঘাটের যে মার্কেট করা হবে সেখানে তাদের পুনর্বাসন দেওয়া হবে। তবে তালিকায় যাদের নাম থাকবে না, সেই হকারদের ভবিষ্যৎ কী, তা স্পষ্ট নয়। 

২০২১ সালের অক্টোবর মাসে এই স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল। দেড় বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হলেও তা সম্ভব হয়নি। মাঝে কাজে বিলম্বের জন্য ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তারপর আরও দ্রুত কাজ শুরু হয়েছিল। মাঝে অনেকেই ভেবেছিলেন চলতি বছর দুর্গাপুজোর সময় না হলেও কালীপুজোতে এই স্কাইওয়াকের উদ্বোধন হবে। কিন্তু তা হয়নি। 

কালীপুজোর আগেই কাজ পরিদর্শনে গিয়ে মেয়র নিজেই জানিয়েছিলেন, চেষ্টা করা হচ্ছে এই বছরের মধ্যেই কাজ শেষ করার। সেক্ষেত্রে বলা যায়, চলতি বছর শেষ বা পরের বছরের শুরুতেই কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হয়ে যাবে। 


```