Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুখ্যমন্ত্রীর ইচ্ছা থাকলেও গান স্যালুট দেওয়া হল না বুদ্ধদেব ভট্টাচার্যকে

সূত্রের খবর ছিল, তাঁর পরিবারের আপত্তি রয়েছে, দলেরও।

মুখ্যমন্ত্রীর ইচ্ছা থাকলেও গান স্যালুট দেওয়া হল না বুদ্ধদেব ভট্টাচার্যকে

বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 August 2024 17:26

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের খবরে মর্মাহত হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করে তিনি জানিয়েছিলেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শ্রদ্ধা জানাতে চায় সরকার। দেওয়া হবে গান স্যালুটও। কিন্তু শুরু থেকেই এই বিষয় নিয়ে ধন্দ ছিল যে আদৌ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গান স্যালুট দেওয়া হবে কিনা। সূত্রের খবর ছিল, তাঁর পরিবারের আপত্তি রয়েছে, দলেরও। অবশেষে সেটাই হল। গান স্যালুট দেওয়া হচ্ছে না প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে। 

শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ বের করে প্রথমে নিয়ে যাওয়া হয় বিধানসভায়। কথা ছিল, সেখানেই তাঁকে গান স্যালুট দেবে রাজ্য সরকার। তবে নিয়ম অনুযায়ী, গান স্যালুটের পর কোনও কর্মসূচি করা যায় না। এদিকে, সিপিএম নেতৃত্বের আরও একাধিক কর্মসূচি রয়েছে। বিকেল ৪টেয় বুদ্ধদেব ভট্টাচার্যর মরণোত্তর দেহদানের আগে তাঁর মৃতদেহ একাধিক জায়গায় নিয়ে যাওয়া হবে। সুতরাং বলা যায়, নিয়মের গেরোয় পড়ে তাঁকে গান স্যালুট দিতে পারবে না রাজ্য। 

সিপিএম অবশ্য শুরুর থেকেই এর বিরোধিতা করেছে। তাঁদের স্পষ্ট বক্তব্য, ২০১১ সালের পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় বুদ্ধবাবুর। তারপর থেকে তাঁকে নানাভাবে আক্রমণ করেছে শাসক শিবির। তাই এখন তাঁর মৃত্যুর পর এসবের কোনও দরকার নেই। সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, গান স্যালুটের কোনও প্রশ্ন নেই। ভুল খবর প্রচার হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য সারাজীবন আড়ম্বরহীন জীবনযাপন করেছেন, তাঁর শেষ যাত্রাতেও কোনও আড়ম্বর থাকবে না।

এই মুহূর্তে আলিমুদ্দিনে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ। সেখানেই তিন ঘণ্টা তাঁর দেহ থাকবে শ্রদ্ধা জানানোর জন্য। এর পর দেহ নিয়ে মিছিল করে যাওয়া হবে মুজফফর আহমেদ ভবন, সেখানে ৩.১৫ মিনিট পর্যন্ত তাঁর দেহ শায়িত থাকার কথা। সেখান থেকে দীনেশ মজুমদার ভবন এবং তারপর দেহদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে আসা হবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিকেল ৪টেয় হবে মরণোত্তর দেহদান। 

শুক্রবার বিধানসভায় কার্যত অভাবনীয় চিত্র ধরা পড়ে। বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহকে কেন্দ্র করে দেখা যায় শাসক-বিরোধী দলের অনেককেই। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি দেখা যায় বিজেপির শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষদেরও। ফুলের মালা দিয়ে তাঁরা সকলে শ্রদ্ধা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। 


```