Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নৌসেনার শক্তি বাড়াতে নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ বানাচ্ছে গার্ডেনরিচ

মূলত সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে বাড়তি নজরদারির জন্য প্রস্তুত করা হচ্ছে এই জাহাজগুলি। তাই তার আয়তনেও রয়েছে চমক। 

নৌসেনার শক্তি বাড়াতে নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ বানাচ্ছে গার্ডেনরিচ

জাহাজ তৈরি হচ্ছে গার্ডেনরিচে - ফাইল ছবি

শেষ আপডেট: 6 November 2024 14:02

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনার শক্তি আরও বাড়াতে কাজ শুরু করে দিয়েছে কলকাতা গার্ডেনরিচ। চারটি জাহাজ বানানোর বরাত পেয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। মঙ্গলবারই তার মধ্যে দুটি জাহাজ বানানোর কাজও শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাজ শুরুর আগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। 

নতুন ধরনের একাধিক প্রযুক্তি ব্যবহার করে জাহাজগুলি তৈরি করা হচ্ছে। এগুলির মধ্যে যে কোনও আঘাত প্রতিহত করার ক্ষমতা অন্যান্য জাহাজের থেকে বেশি রাখা হচ্ছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাকেও আরও উন্নতমানের করার হচ্ছে। মূলত সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে বাড়তি নজরদারির জন্য প্রস্তুত করা হচ্ছে এই জাহাজগুলি। তাই তার আয়তনেও রয়েছে চমক। 

নতুন এই যুদ্ধ জাহাজগুলির বিশেষত্ব কী? 

জাহাজের সর্বোচ্চ গতিবেগ ২৩ নটিক্যাল মাইল। 

এই নতুন জাহাজগুলির পাটাতন প্রায় ১১৩ মিটার দীর্ঘ এবং সাড়ে ১৪ মিটার চওড়া। 

এই জাহাজগুলিতে থাকার জায়গাও তুলনামূলক বেশি রাখা হবে। ২৪ জন নাবিক সহ কমপক্ষে ১০০ জন থাকতে পারবেন এই জাহাজে। 

এছাড়া এই জাহাজে থাকছে নতুন প্রযুক্তির কন্ট্রোল সিস্টেম। 

এই প্রথম নয়, এর আগে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ তৈরি করে ভারতীয় নৌসেনার শক্তি বাড়িয়েছে গার্ডেনরিচ। তৈরি করেছিল জোড়া সাবমেরিনও। সাম্প্রতিক সময়ে চারটি বাণিজ্যিক জাহাজ তৈরি করার বরাত পেয়েছিল গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এখন নৌসেনার জাহাজ বানানোর কাজে নিযুক্ত তাঁরা। 


```