Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যাদবপুরে সমাবর্তনে দেওয়া ডিগ্রির 'বৈধতা' নিয়ে প্রশ্ন রাজ্যপালের, সংশয়ে পড়ুয়ারা

ফের সংঘাতে রাজ্য-রাজ্যপাল। রবিবারই অনুষ্ঠিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন।

যাদবপুরে সমাবর্তনে দেওয়া ডিগ্রির 'বৈধতা' নিয়ে প্রশ্ন রাজ্যপালের, সংশয়ে পড়ুয়ারা

শেষ আপডেট: 25 December 2023 21:33

 দ্য ওয়াল ব্যুরো: ফের সংঘাতে রাজ্য-রাজ্যপাল। রবিবারই অনুষ্ঠিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন।

ওই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের দেওয়া ডিগ্রির বৈধতা নিয়ে বড় প্রশ্ন তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ ব্যাপারে সোমবার রাজ্যপালের দাবি, "সমাবর্তনের ডিগ্রির শংসাপত্রে উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউয়ের সই করার অধিকার নেই। তাছাড়া সহ-উপাচার্য ডিগ্রি প্রদান করতে পারেন না।"

একই সঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, এ ব্যাপারে রাজভবনের তরফে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। এ ব্যাপারে ইউজিসির কাছে রাজভবন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। বলেও জানিয়েছেন রাজ্যপাল।

রাজ্যপালের এমন প্রতিক্রিয়া ঘিরে স্বাভাবিকভাবে যাদবপুরের মতো নামী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছে সংশয়। কারণ এই সার্টিফিকেট পড়ুয়াদের ভবিষ্যতের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে সার্টিফিকেট বৈধ না হলে আগামী দিনে পড়ুয়াদের আইনি বিপাকে পড়তে হতে পারে।

ঘটনা সূত্রপাত রাজ্যপালের আপত্তি সত্ত্বেও রবিবার সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাতেই ক্ষুন্ন হয়ে শনিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে তান পথ থেকে সরিয়ে দেন রাজ্যপাল তথা আচার্য। পরক্ষণে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর বুদ্ধদেব সাউকে যাদবপুরের উপাচার্য পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয়। রবিবার অনুষ্ঠিত হয় সমাবর্তন উৎসবও।

সোমবার রাজ্যপালের এমন প্রতিক্রিয়া ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পড়ুয়াদের মধ্যে। বিষয়টি কিরে ফের রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের আবহাওয়া তৈরি হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


```