Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাবেন রাজ্যপাল? 'পড়ুয়াদের কথা মাথায় রেখে' সিদ্ধান্ত

২৪ তারিখ সমাবর্তন। অর্থাৎ এক সপ্তাহেরও কম সময় রয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি রাজ্যপাল। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাবেন রাজ্যপাল? 'পড়ুয়াদের কথা মাথায় রেখে' সিদ্ধান্ত

সিভি আনন্দ বোস

শেষ আপডেট: 20 December 2024 23:24

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আদৌ যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? শুক্রবারও তা স্পষ্ট হয়নি। ২৪ তারিখ সমাবর্তন। অর্থাৎ এক সপ্তাহেরও কম সময় রয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি রাজ্যপাল। 

শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভি আনন্দ বোস। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ''সমাবর্তনের এক সপ্তাহও বাকি নেই। এত সার্টিফিকেটের সই করা কীভাবে সম্ভব? তবে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে আমি দেখছি কী করা যায়।'' যদিও রাজ্যপাল স্পষ্ট বলেছেন, সমাবর্তন করতে গেলে নির্দিষ্ট নিয়ম মানতে হয়। নিয়মকে না পালন করে সমাবর্তন করা ঠিক নয়।

রাজভবন অভিযোগ করেছিল, স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে কত জনকে এবার শংসাপত্র দেওয়া হবে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি। একই সঙ্গে প্রতিবারের মতো রাজভবনের অনুমতিও নেওয়া হয়নি সমাবর্তনের আগে। আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে গোটা বিষয়টি ঠিক হয়। নিয়ম অনুযায়ী তারপরই রাজভবনকে গোটা ব্যাপারটি সম্পর্কে অবগত করা হয়। কিন্তু এবার তা হয়নি বলেই অভিযোগ রাজভবনের। 

গত ১৭ ডিসেম্বর এই বৈঠক হয়েছিল। শুক্রবার পর্যন্তও সমাবর্তন নিয়ে সিদ্ধান্ত নেননি রাজ্যপাল। স্বাভাবিকভাবেই বলা যায়, বিষয়টি নিয়ে তিনি ক্ষুব্ধ। তবে তাঁর কথায়, পড়ুয়াদের কথা মাথায় রেখেই তিনি সিদ্ধান্ত নিতে চলেছেন। এতএব অনেকের অনুমান ক্ষোভ থাকলেও যাদবপুরের সমাবর্তনে উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল বোস।  


```