Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সঞ্জয় রায়ের মুখে বিনীত গোয়েলের নাম! মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনারকে নিয়ে রাজ্যের কী অবস্থান সেটাই জানতে চেয়েছে রাজভবন। 

সঞ্জয় রায়ের মুখে বিনীত গোয়েলের নাম! মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল এবং সিভি আনন্দ বোস

শেষ আপডেট: 13 November 2024 11:51

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শিয়ালদহ আদালতে আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। আর প্রথম দিনই বিস্ফোরক দাবি করেছিল ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। সংবাদমাধ্যমের সামনে চিৎকার করে সে বলেছিল, "আমাকে  কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল ফাঁসিয়েছেন!" সঞ্জয়ের এই মন্তব্যের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনারকে নিয়ে রাজ্যের কী অবস্থান সেটাই জানতে চেয়েছে রাজভবন। 

সঞ্জয় রায় আগেও দাবি করেছিল যে, তাকে তার ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে। প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল সব জানে। ওদেরকে জিজ্ঞেস করলেই সব জানা যাবে! সঞ্জয়ের এই মন্তব্যকেই কার্যত হাতিয়ার করেছে রাজভবন। তাঁদের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, রাজ্যের উচিত এই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা। একই সঙ্গে, অভিযোগ কতটা সত্যি তা যাচাই করে বিনীত গোয়েলকে নিয়ে অবস্থান স্পষ্ট করা। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্টও চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও তাঁর এই রিপোর্ট চাওয়া নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। 

আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়ার পরপরই সঞ্জয় রায় নিজেকে দোষী বলে জানিয়ে ফাঁসি চেয়েছিল, এমন দাবি ছিল পুলিশের। পরবর্তী ক্ষেত্রে অবশ্য আদালতের ভিতরে সে আবার উল্টো দাবি করে।

প্রথম দিকের শুনানিতে সঞ্জয় বলেছিল, সে কিছু বলতে চায়, তবে তাকে বলতে দেওয়া হচ্ছে না। পরে সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট গঠন করার পর কার্যত উত্তেজনা সৃষ্টি হয় সঞ্জয়ের মধ্যে। তারপরই সে সংবাদমাধ্যমে এই বিস্ফোরক দাবি করে। শাসক শিবিরের বক্তব্য, এমন নৃশংস এক ঘটনায় অভিযুক্ত যে বারবার বয়ান পাল্টেছে, তার একটি মন্তব্যের ওপর ভিত্তি করে কী করে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট চাইতে পারেন। 

এরই মধ্যে আবার সঞ্জয় রায়ের নিরাপত্তা বাড়ানো নিয়েও প্রশ্ন উঠেছে। সোমবারের ঘটনার পর মঙ্গলবার তাকে আগের থেকে অনেক কড়া নিরাপত্তায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়। যে প্রিজন ভ্যানে তাকে সোমবার আনা হয়েছিল তার থেকে তুলনামূলক ছোট গাড়িতে সঞ্জয়কে তোলা হয়েছিল। কালো কাচে ঢাকা ছিল গাড়িটি। পাশাপাশি ওই ভ্যানে ছিল লোহার জালও, যাতে অভিযুক্তর মুখ না দেখা যায়। এছাড়া ওই গাড়ির আগে ছিল একটি প্রিজন ভ্যান, পরে ছিল অন্য একটি গাড়ি। বিরোধীদের খোঁচা, বিনীত গোয়েলের নাম নিয়েছে সঞ্জয়। আর যাতে অন্য কারও নাম না নিতে পারে, তাই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। 


```