Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গল্ফগ্রিন থানার ওসিকে ক্লোজ, প্রশাসনিক কারণ বলছে লালবাজার

আপাতত তাঁর জায়গায় দায়িত্ব পালন করবেন অ্যাডিশনাল ডিসি অরুণ কুমার সরকার। 

গল্ফগ্রিন থানার ওসিকে ক্লোজ, প্রশাসনিক কারণ বলছে লালবাজার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 December 2024 20:37

দ্য ওয়াল ব্যুরো: গল্ফগ্রিন থানার ওসি করুণা শঙ্কর সিংকে ক্লোজ করল লালবাজার। সূত্রের খবর প্রশাসনিক কারণে তাঁকে ক্লোজ করা হয়েছে। আপাতত তাঁর জায়গায় দায়িত্ব পালন করবেন অ্যাডিশনাল ডিসি অরুণ কুমার সরকার। 

গত ২১ নভেম্বর যাদবপুর থানা এলাকার বিক্রমগড়ে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্ত শুরু হওয়ার পরই লালবাজারের তরফ থেকে গল্ফগ্রিন থানার ওসিকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হল। কেউ কেউ মনে করছেন, ওই ঘটনার জেরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। 

অন্য একটি সূত্রের খবর, যাদবপুরের ঘটনার পরই লালবাজারের পক্ষ থেকে গল্ফগ্রিন থানার ওসিকে সরানোর চিন্তাভাবনা শুরু করেছিল লালবাজার। এমনকী এই মর্মে বিভাগীয় তদন্তও করা হয়। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যদিও লালবাজার ক্লোজ করলেও ঠিক কী কারণে তাঁকে ক্লোজ করা হল সে ব্যাপারে কিছু জানায়নি।  


```