Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউটাউনের ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার সহপাঠী

দ্য ওয়াল ব্যুরো:‌ প্রথম বর্ষের ছাত্রীকে (first year girl student) ধর্ষণের (rape) অভিযোগে গ্রেপ্তার (arrest) সহপাঠী (classmate)। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ (police)। পুলিশ সূত্রে খবর,

নিউটাউনের ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার সহপাঠী

শেষ আপডেট: 27 September 2021 08:56

দ্য ওয়াল ব্যুরো:‌ প্রথম বর্ষের ছাত্রীকে (first year girl student) ধর্ষণের (rape) অভিযোগে গ্রেপ্তার (arrest) সহপাঠী (classmate)। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ (police)। পুলিশ সূত্রে খবর, রবিবার কসবা থানা এলাকার বোসপুকুরের বাসিন্দা ইকোপার্ক থানায় অভিযোগ করেন। জানান, ২৪ সেপ্টেম্বর তাঁর মেয়েকে নিউটাউনের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের এক ছাত্র ধর্ষণ করেছে। যার জেরে তাঁর মেয়ে শারীরিক ও মানসিভাবে অসুস্থ হয়ে পড়ে। অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। এখনও চিকিৎসাধীন রয়েছে প্রথম বর্ষের ওই ছাত্রী। এরপরই ঘটনার তদন্তে নামে ইকো পার্ক থানার পুলিশ। রবিবারই অভিযুক্ত ছাত্রকে নিউ টাউন থেকে গ্রেফতার করা হয়। আজ, সোমবার ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হবে। ওই ছাত্রীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, নিউটাউনের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে একসঙ্গে পড়ত ওই ছাত্রছাত্রী। ঘটনার দিন ওই তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওইদিনই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিসসূত্রে খবর, ছাত্রীর পরিবার জানিয়েছে, অভিযুক্ত একটি বাড়িতে পেয়িং গেস্ট থাকত। সেখানেই ছেলেটির সঙ্গে দেখা করতে গিয়েছিল মেয়েটি। তারপরই ফাঁকা ঘরে তরুণীর ওপর অত্যাচার চালানো হয়। ইতিমধ্যেই ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ধর্ষিতা তরুণীর বয়ান খতিয়ে দেখছে পুলিশ।  

```