Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

গড়িয়ার ফ্ল্যাটে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, ধৃত প্রেমিকা-সহ ২, সম্পর্কের টানাপড়েনে খুন?

গড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক যুবকের গুলিবিদ্ধ দেহ (Garia deadbody recovered)। সোমবার সকালে স্থানীয়রা দেখতে পেয়েই পুলিশ খবর দেয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

গড়িয়ার ফ্ল্যাটে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, ধৃত প্রেমিকা-সহ ২, সম্পর্কের টানাপড়েনে খুন?

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 April 2026 10:52

দ্য ওয়াল ব্যুরো: শহরে ভয়ানক কাণ্ড! গড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক যুবকের গুলিবিদ্ধ দেহ (Garia deadbody recovered)। সোমবার সকালে স্থানীয়রা দেখতে পেয়েই পুলিশ খবর দেয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রেফতার করা হয়েছে মৃতের বান্ধবী-সহ আরও একজনকে। প্রেমজনিত কারণে খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

মৃত যুবকের নাম অরূপ মণ্ডল (৩৭)। দীর্ঘদিন ধরে গড়িয়ার ওই ফ্ল্যাটে থাকছিলেন তিনি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রেমিকার সেখানে ঘনঘন যাতায়াত ছিল। এদিন সকালে তাঁরাই মৃতদেহ প্রথম দেখতে পান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত দেহের পাশ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করেছে। বয়ানে অসঙ্গতি মেলায় প্রেমিকা সহ আরও এক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।   

গতমাসেই এই গড়িয়ায় এক হাড়হিম করা হত্যাকাণ্ড ঘটে যায়। দিনের আলোয় প্রকাশ্যে রূপবাণী দাসকে তাঁর পার্লারের ভিতরেই নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। পরে ঘটনাস্থলে আত্মঘাতী হন প্রেমিকও।

পুলিশ সূত্রে জানা গেছিল, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে উঠে আসে, হরিয়ানার বাসিন্দা পঙ্কজ নামের ওই যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল রূপবাণীর। পরিচয় থেকে ঘনিষ্ঠতা বাড়ে, তাঁরা দীর্ঘদিন একসঙ্গেও ছিলেন। কিন্তু প্রায় দুই মাস আগে রূপবাণী সব সম্পর্ক ভেঙে স্বামীর কাছে ফিরে আসেন। সেই সময় থেকেই দু’জনের সম্পর্কে টানাপড়েন বাড়ছিল বলে অনুমান তদন্তকারীদের।


```