Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গার্ডেনরিচ কাণ্ডে বেসুরো অতীন! কাউন্সিলর থেকে এমপি, সকলে দলের কাছে আয়কর রির্টান জমা দিক

গার্ডেনরিচ কাণ্ডে বেসুরো অতীন! কাউন্সিলর থেকে এমপি, সকলে দলের কাছে আয়কর রির্টান জমা দিক

Garden Reach Building Collapsed

শেষ আপডেট: 19 March 2024 21:47

দ্য ওয়াল ব্যুরো: চেয়ারে থাকলে নৈতিক দায় নিতেই হবে। গার্ডেনরিচ কাণ্ডে নাম না করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দিকে সকালের দিকে আঙুল তুলেছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।

৩ ফুটের গলিতে পুকুর বুজিয়ে কীভাবে ৫ তলা ব্লিডিং, স্থানীয় কাউন্সিলর থেকে পুরসভা কর্তৃপক্ষের দিকেই অভিযোগের গুরুতর আঙুল উঠেছে। অভিযোগ, টাকার বিনিময়েই বেআইনি নির্মাণে সায় দেওয়া হয়েছিল। এবার এই প্রসঙ্গেই বিস্ফোরক দাবি করে বসলেন অতীন।

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বললেন, "কাউন্সিলর থেকে সাংসদ, যারা পদে রয়েছেন তাঁদের সকলেরই এবার থেকে দলের উচ্চ নেতৃত্বর কাছে আয়কর রির্টান দেওয়া বাধ্যতামূলক করা উচিত। মানুষের ধারণা বদলাতে এটা করা জরুরি।"

গার্ডেনরিচ ববি হাকিমের নির্বাচন কেন্দ্র। সেই এলাকারই ১৩৪ নম্বর ওয়ার্ডে বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। শুধু এই বাড়িটিই নয়, গত কয়েক বছরে গার্ডেনরিচ এলাকায় এরকম আরও বহুতল তৈরি হয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে যে, এই বাড়ি তৈরির অনুমতি কে দিল? কে প্ল্যান অনুমোদন করল? আর অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে নির্মাণ হলে কেন পুরসভা আগেই ব্যবস্থা নিল না।

পর্যবেক্ষকদের মতে, টাকার বিনিময়ে পুর প্রশাসনের একাংশের সঙ্গে যোগসাজশ হয়ে থাকতে পারে ঠিকাদারের। অন্তত, ঘটনার পর জনমানসে এমনই ধারণা তৈরি হয়েছে। ওই মহলের মতে, শাসকদলের প্রতিনিধিরা যে দুর্নীতির সঙ্গে জড়িত নন, সেটা শুধু মুখে বললে হবে না, আয়কর রির্টান দাখিলের মাধ্যমে তা স্পষ্ট করার বার্তা দিয়েছেন অতীন।

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এই প্রসঙ্গে টেনে এনেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাও।

অতাীন বলেন, "প্রশাসনের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় রাজনীতি, আরও স্পষ্ট করে বললে ভোট কেন্দ্রিক রাজনীতি। এটা দুঃখজনক। এ ব্যাপারে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎপর। হয়তো আগামীদিনে কাউন্সিলর থেকে এমপি, দলের পদে থাকা সকল ব্যক্তিকে দলের কাছে আয়কর রির্টান জমা করতে হবে।"

উল্লেখ্য, তৃণমূলে বিক্ষুব্ধদের তালিকায় অতীন ঘোষের নাম আগেও সামনে এসেছে। দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর গলায় ভিন্ন সুরও শোনা গিয়েছে।

যদিও এই প্রসঙ্গে অতীনকে পাল্টা খোঁচা দিয়েছেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সজল বলেন, "শুধু মুখে বললে হবে না, অতীনবাবু দায় নিয়ে পদত্যাগ করছেন না কেন? উনিও তো পুরসভার একজন কর্মকর্তা। এতে তো একটা ইতিহাস তৈরি হবে।"


```