Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পর্ণশ্রী থানার নাকেরডগায় জালিয়াতি চক্র! অভিযান চালিয়ে মিলল প্রচুর সিম, গ্রেফতার ২

পুলিশ গোপন সূত্রে পর্ণশ্রীর ওই অফিসের খবর পায়। জানতে পারে, সেখানে বিভিন্ন অসামাজিক কাজ চলছে। তারপরই বুধবার রাত ৮টা ৩৫ নাগাদ পর্ণশ্রী পল্লির বিবি এন্টারপ্রাইজের অফিসে অভিযান চালায়।

পর্ণশ্রী থানার নাকেরডগায় জালিয়াতি চক্র! অভিযান চালিয়ে মিলল প্রচুর সিম, গ্রেফতার ২

নিজস্ব ছবি

শেষ আপডেট: 7 March 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: সাইবার জালিয়াতিতে লাগাম টানতে লাগাতার কাজ করছে কলকাতা পুলিশ। এবার পর্ণশ্রী থানার নাকের ডগা থেকে দুই প্রতারককে গ্রেফতার করা হল। বেহালার পর্ণশ্রীতে জাল বিছিয়েছিল প্রতারকরা। সেখানেই অভিযান চালিয়ে দু'জনকে পাকড়াও করা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

পুলিশ গোপন সূত্রে পর্ণশ্রীর ওই অফিসের খবর পায়। জানতে পারে, সেখানে বিভিন্ন অসামাজিক কাজ চলছে। তারপরই বুধবার রাত ৮টা ৩৫ নাগাদ পর্ণশ্রী পল্লির বিবি এন্টারপ্রাইজের অফিসে অভিযান চালায়। দু'জনকে গ্রেফতার করার পাশাপাশি ওই অফিস থেকে ৯২টি সিম কার্ড (সক্রিয় ও নতুন), ২টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মেশিন, ২টি মোবাইল ফোন ও ৪২ হাজার ৩০০ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 

অভিযুক্তদের নাম তন্ময় সরকার (৩৪)। বাড়ি বেহালার সত্যেন রায় রোডে। আর দিনেশ জানা (৪১), বাড়ি যদু ভট্টাচার্য লেন, কালীঘাটে। তাদের বিরুদ্ধে মঙ্গলবার অর্থাৎ অভিযানের আগের দিন সাইবার থানায় একটি মামলা হয়েছিল। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা সাইবার প্রতারণার মাধ্যমে মানুষের ব্যক্তিগত ও আর্থিক খুঁটিনাটি চুরি করত। যা পরে জালিয়াতির কাজে লাগত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জোরকদমে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


```