Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বদলে গেল ইতিহাস! ফোর্ট উইলিয়ামের নতুন নাম দিল কেন্দ্র, ব্রিটিশ ছাপ মুছতে নয়া সিদ্ধান্ত

প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, গত বছরের ২ ডিসেম্বরই নাম পরিবর্তনের নির্দেশ আসে।

বদলে গেল ইতিহাস! ফোর্ট উইলিয়ামের নতুন নাম দিল কেন্দ্র, ব্রিটিশ ছাপ মুছতে নয়া সিদ্ধান্ত

ফোর্ট উইলিয়াম।

শেষ আপডেট: 5 February 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের (Fort William) নাম বদলে দিল কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর হিসেবে পরিচিত এই দুর্গের নতুন নামকরণ করা হয়েছে ‘বিজয় দুর্গ’। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি, তবে প্রশাসনিক মহলে এই পরিবর্তন কার্যকর হয়ে গিয়েছে অনেক আগেই।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, গত বছরের ২ ডিসেম্বরই নাম পরিবর্তনের নির্দেশ আসে। সরকারি ঘোষণা এখনও না হলেও, প্রশাসনিক কাজকর্মে ইতিমধ্যেই ‘বিজয় দুর্গ’ নাম ব্যবহার করা হচ্ছে।

ফোর্ট উইলিয়াম মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত একটি দুর্গ। এর নামকরণ করা হয়েছিল ব্রিটেনের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামে। ১৬৯৬ সালে তৈরি হওয়া এই দুর্গ একসময় বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার আক্রমণের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে, ১৭৮১ সালে লর্ড ক্লাইভ দুর্গটি পুনর্নির্মাণ করেন।

প্রশাসনিক সূত্রের খবর, ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলার জন্যই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধু মূল দুর্গ নয়, ফোর্ট উইলিয়ামের ভিতরের দুই গুরুত্বপূর্ণ অংশের নামও পরিবর্তন করা হয়েছে। সাউথ গেট এখন ‘শিবাজী গেট’ নামে পরিচিত। আগে এর নাম ছিল ‘সেন্ট জর্জ গেট’। আগে পরিচিত কিচেনার হাউসের নতুন নাম দেওয়া হয়েছে ‘মানেকশ হাউস’।

এই নাম পরিবর্তন নিয়ে প্রশাসনিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। তবে কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে, ঐতিহ্যের পুনঃস্থাপন এবং ব্রিটিশ যুগের প্রভাব সরিয়ে ফেলার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


```