Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত

এক মাসেরও বেশি সময় ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে। ২৩ অক্টোবর বারাণসীর সভায় সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর।

প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত

পঙ্কজ দত্ত।

শেষ আপডেট: 30 November 2024 16:28

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। এক মাসেরও বেশি সময় ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে। ২৩ অক্টোবর বারাণসীর সভায় সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। আজ বারাণসীর ট্রমা কেয়ার সেন্টারের রাজ্যের প্রাক্তন আইজি-র জীবনাবসান।

সম্প্রতি আরজি কাণ্ডের আবহে পঙ্কজ দত্ত বক্তব্য রাখেন একটি অনুষ্ঠানে। যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। পঙ্কজকে নোটিস পাঠায় কলকাতা পুলিশ। থানাতেও হাজিরা দেন তিনি। রেকর্ড করা হয় জবানবন্দিও।

পঙ্কজ দত্তর অসুস্থতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায়ী করেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে লেখেন, 'পঙ্কজ দত্তর হঠাৎ অসুস্থতার জন্য দায়ী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় বিভিন্ন সময় সরব হয়েছেন পঙ্কজ দত্ত। পুলিশের বিভিন্ন তদন্তের গাফিলতি নিয়ে সমালোচনা করেছেন রাজ্যের প্রাক্তন আইজি।'

তিনি আরও লেখেন, 'সম্প্রতি আরজি করের ঘটনায় কলকাতা পুলিশের সমালোচনা করেছিলেন পঙ্কজ দত্ত। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঙ্কজ দত্তকে হেনস্থা করেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। বড়তলা থানায় ডেকে দিনভর হেনস্থা করা হয় রাজ্য পুলিশের প্রাক্তন আইজি-কে। তাঁর শারীরিক অবস্থার জন্য দায়ী কলকাতা পুলিশই। চূড়ান্ত মানসিক নির্যাতন করা হয় পঙ্কজ দত্তকে।'

আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানকার অন্যতম বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত। 

সেখানেই তিনি যৌনকর্মীদের কথা সরাসরি উল্লেখ না করলেও 'সোনাগাছি' শব্দটি উল্লেখ করেন। তিনি বলেন, 'এটা অন্য জায়গা হলে বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে, এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতেই পারে না।' 

এরপরই সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তোলেন, 'এই কথার মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন? সোনাগাছিতে যাঁরা কর্মসূত্রে থাকেন তাঁরাও তো অধিকারের দাবিতে নানা সময় সরব হয়েছেন। এই কথা কি তাঁদের অসম্মানিত করে না?' এর পরেই পঙ্কজ দত্তর বিরুদ্ধে দায়ের হয় মামলা।


```