Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গড়ে ১১-১২ ঘণ্টা জেরা! 'গ্রেফতার করা হয়নি' দাবি করা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ স্পিকটি নট

চোখে মুখে কি বাড়তি দুশ্চিন্তার ছাপ? পর্যবেক্ষকরা বলছেন, হওয়াটাই স্বাভাবিক। সিবিআইয়ের পাশাপাশি নবান্নও তাঁর বিরুদ্ধে সিট গঠন করেছে। পুলিশের তরফেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে।

গড়ে ১১-১২ ঘণ্টা জেরা! 'গ্রেফতার করা হয়নি' দাবি করা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ স্পিকটি নট

শেষ আপডেট: 21 August 2024 00:32

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পিছনের গেট দিয়ে সিবিআই অফিসে প্রবেশের সময় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বেশ জোর গলায় বলেছিলেন, "কারা রটিয়ে দিয়েছে, আমা্কে নাকি গ্রেফতার করা হয়েছে, এটা ঠিক নয়! আমাকে গ্রেফতার করা হয়নি।" এও জানান, তিনি সিবিআইকে তদন্তে সবদিক থেকে সহযোগিতা করছেন।

শুক্রবার থেকে তাঁকে জেরা করা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুঁদে গোয়েন্দারা। মঙ্গলবারও সেই ধারা অব্যাহত রইল। সিজিওতে ঢুকেছিলেন সকাল সাড়ে ১১টায়। বেরোলেন তখন ঘড়ির কাঁটায় প্রায় ১০টা! রবি, সোমবারের মতো এদিনও অবশ্য সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য না করে সোজা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। বস্তুত, গড়ে প্রায় ১১-১২ ঘণ্টা জেরার মুখোমুখি হতে হচ্ছে সন্দীপবাবুকে।

চোখে মুখে কি বাড়তি দুশ্চিন্তার ছাপ? পর্যবেক্ষকরা বলছেন, হওয়াটাই স্বাভাবিক। সিবিআইয়ের পাশাপাশি নবান্নও তাঁর বিরুদ্ধে সিট গঠন করেছে। পুলিশের তরফেও তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে প্রাক্তন অধ্যক্ষর স্নায়ুর চাপ বাড়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। 

আরজি করে ছাত্রী খুনের ঘটনায় অধ্যক্ষর বিরুদ্ধে প্রকৃত ঘটনা আড়ালের অভিযোগ আগেই এনেছিলেন ডাক্তারি পড়ুয়ারা এবং নির্যাতিতার পরিবার। সূত্রের খবর, তদন্তে নেমে এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। 

প্রসঙ্গত, সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার হাজিরা দেননি অধ্যক্ষ। পরিবর্তে পুলিশি নিরাপত্তা চেয়ে শুক্রবার তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এরপরই রাস্তা থেকে অধ্যক্ষকে তুলে শুক্রবার দুপুরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারীরা। ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ-খুনের ঘটনায় অধ্যক্ষ কেন বৃহস্পতিবার তদন্তকারীদের হাজিরা এড়িয়ে গেলেন তদন্তে তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যে নির্যাতিতার মা জানিয়েছেন, সেদিন হাসপাতালের সহকারী সুপার টেলিফোন করে মেয়ে 'সুইসাইড' করেছে বলে জানিয়েছিলেন। সিবিআই সূত্রের খবর, ওই সহকারী সুপার জেরার মুখে জানিয়েছেন, অধ্যক্ষর নির্দেশেই তিনি একথা বলতে বাধ্য হয়েছিলেন মেয়েটির পরিবারকে। সূত্রের খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষর বিরুদ্ধে এমনই একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সেই সূত্রেই ধারাবাহিকভাবে চলছে জেরা পর্ব। 


```