Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার প্রতারণায় লক্ষাধিক টাকা খুইয়ে বিধাননগর থানায় ছুটলেন প্রাক্তন এসিপি

প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে, লেক টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে এই কেসের তদন্তভার নেয় বিধাননগর সাইবার ডিপার্টমেন্ট। ইতিমধ্যেই এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাইবার প্রতারণায় লক্ষাধিক টাকা খুইয়ে বিধাননগর থানায় ছুটলেন প্রাক্তন এসিপি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 January 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: এবার কলকাতা পুলিশের প্রাক্তন এসিপিই সাইবার প্রতারণার শিকার। লেকটাউনের বসবাসকারী প্রাণ কৃষ্ণ ঘাটা নভেম্বর মাসের ২৬ তারিখ লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তাঁর অভিযোগ, কয়েকদিন আগে একটি ফোন পান তিনি। অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে রাষ্ট্র ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দেন। এরপর ওই ব্যক্তি তাঁকে নিজের কথার জালে ফুঁসলিয়ে নেন।

কেওয়াইসি আপডেট করার অছিলায় মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে প্রতারক। তারপর মোট ১১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে, লেক টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে এই কেসের তদন্তভার নেয় বিধাননগর সাইবার ডিপার্টমেন্ট। ইতিমধ্যেই এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। একজনের নাম শুভ্রাংশ মাঝি এবং অন্যজন অর্কপ্রভ রায়চৌধুরী।

ধৃতদের ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে ঘটনাযর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে বিধাননগর পুলিশ। 


```