Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ব্রিগেডের প্রস্তুতি ঘিরে সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই কাউন্সিলরের অনুগামীরা

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল। ওই সমাবেশকে ঘিরে বুধবার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রস্তুতি সভা ডেকেছিল তৃণমূল।

ব্রিগেডের প্রস্তুতি ঘিরে সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই কাউন্সিলরের অনুগামীরা

শেষ আপডেট: 6 March 2024 20:49

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল। ওই সমাবেশকে ঘিরে বুধবার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রস্তুতি সভা ডেকেছিল তৃণমূল। সেখানেই তৃণমূলের দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। যার জেরে স্টেডিয়াম চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিন গীতাঞ্জলি স্টেডিয়ামের মধ্যেই সংঘর্ষে জড়ান কাউন্সিলর লিপিকা মান্না এবং সুশান্ত ঘোষের অনুগামীরা। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে পরে অনুগামীদের নিয়ে কসবা থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কাউন্সিলর লিপিকা মান্না। ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল অবরুদ্ধ হয়ে যায। 

সংঘর্ষের জন্য দু’পক্ষই পরস্পরকে দোষারোপ করছেন। লিপিকাদেবীর অভিযোগ, অশান্তি পাকানোর জন্যই সুশান্ত ঘোষের অনুগামীরা পরিকল্পিতভাবে হামলা চালান। পাল্টা হিসেবে লিপিকাদেবীর অনুগামীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ এনেছেন সুশান্ত।

জানা যাচ্ছে, এদিন প্রস্তুতি সভায় আসার কথা ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও এ ব্যাপারে নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```