Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুয়ো কল সেন্টার খুলে লক্ষ-লক্ষ টাকার প্রতারণা, ট্যাংরা থেকে গ্রেফতার ৫

ভুয়ো কল সেন্টারের আড়ালে বিদেশি নাগরিকদের ফোন করে নিজেদের বিভিন্ন নামী সংস্থার আধিকারিক বলে পরিচয় দিত প্রতারকরা।

ভুয়ো কল সেন্টার খুলে লক্ষ-লক্ষ টাকার প্রতারণা, ট্যাংরা থেকে গ্রেফতার ৫

বাজেয়াপ্ত হওয়া সামগ্রী - ফাইল ছবি

শেষ আপডেট: 11 March 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) ভুয়ো কল সেন্টার (Fake Call Centre) খুলে প্রতারণা। ট্যাংরা এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। তাদের বিরুদ্ধে লক্ষ-লক্ষ টাকা লুটের অভিযোগ রয়েছে।

কল সেন্টার খুলে দেশের তো বটেই, বিদেশের নাগরিকদেরও তারা প্রতারণা করত বলে জেনেছে পুলিশ। তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ টাকা, একাধিক ল্যাপটপ, মোবাইল, রাউটার। 

ভুয়ো কল সেন্টারের আড়ালে বিদেশি নাগরিকদের ফোন করে নিজেদের বিভিন্ন নামী সংস্থার আধিকারিক বলে পরিচয় দিত প্রতারকরা। তারপর তাদের কথার জালে ফাঁসিয়ে নানা কারণে টাকা চাইত।

শুধু তাই নয়, গ্রাহকদের কম্পিউটার সিস্টেমের নিয়ন্ত্রণও তারা হাতিয়ে নিত। এভাবেই এক বিদেশি নাগরিকের থেকে প্রায় ৯ লক্ষ টাকা লুট করেছিল তারা। এমনটাই জেনেছে পুলিশ। 

যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল - ইয়াসির ইকবাল (৫২), রায়ান ইকবাল (২২), অনুভব শ (২৯), সাইন মহম্মদ (৩২) এবং কার্ট মান্সহারামানি (৩১)। তাদের থেকে একটি রাউটার, একটি হার্ড ডিস্ক, পাঁচটি মোবাইল ফোন, দুটি হেড ফোন এবং মাইক্রোফোন উদ্ধার হয়েছে।

এদের সকলকে মঙ্গলবারই আদালতে পেশ করা হয় এবং পুলিশ তাদের নিজেদের হেফাজতে চেয়েছে। 


```