Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোয় প্রথম ট্রায়াল রান সম্পন্ন! আপ-ডাউন দুই লাইনেই চলল ট্রেন

প্রজাতন্ত্র দিবস আগামী রবিবার। তার আগে মেট্রো কর্তৃপক্ষ সুখবরই শুনিয়েছে কলকাতাবাসীকে।

নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোয় প্রথম ট্রায়াল রান সম্পন্ন! আপ-ডাউন দুই লাইনেই চলল ট্রেন

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 January 2025 20:46

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর (কলকাতা এয়ারপোর্ট) স্টেশনের মধ্যে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। যে অংশে ট্রায়াল রান হয়েছে সেই ৭.০৪ কিলোমিটার অংশের মধ্যেই প্রথমবার বাণিজ্যিক পরিষেবা চালু করার কথা ভাবছে মেট্রো কর্তৃপক্ষ। তার প্রথম ধাপ শুক্রবার সম্পূর্ণ হয়েছে। 

প্রজাতন্ত্র দিবস আগামী রবিবার। তার আগে মেট্রো কর্তৃপক্ষ সুখবরই শুনিয়েছে কলকাতাবাসীকে। শুক্রবারের এই ট্রায়াল রানে বেলা ১২টা ৯ মিনিটে নোয়াপাড়া থেকে একটি রেক রওনা দেয়। বেলা ১২টা ৩১ মিনিটে বিমানবন্দর স্টেশনে পৌঁছয় সেটি। ফিরতি মেট্রো দুপুর ১টা ৫৭ মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে ছাড়ে। যা দুপুর ২টো ২১ মিনিটে পৌঁছয় নোয়াপাড়ায়। 

এই লাইনে মোট ৪টি স্টেশন রয়েছে। নোয়াপাড়া, দমদম ক্যানটনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর। আর এই বিমানবন্দরের মেট্রো স্টেশন এশিয়ার সবথেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হতে চলেছে। এই স্টেশন অরেঞ্জ (নিউ গড়িয়া থেকে বিমানবন্দর) এবং ইয়োলো লাইনের যোগসূত্রও হতে চলেছে। 

বিমানবন্দর স্টেশনটিরই আলাদা কিছু বিশেষত্ব থাকতে চলেছে। এই স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম থাকছে। প্রতিটির দৈর্ঘ্য ১৮০ মিটার। স্টেশনে ছ'টি সিঁড়ি আছে। প্ল্যাটফর্ম এবং কোনকোর্সের মধ্যে ছ'টি লিফট এবং ১২টি এসক্যালেটর রয়েছে।

এর পাশাপাশি স্টেশনে দুটি সাবওয়ে আছে। একটি যশোর রোড থেকে বিমানবন্দর মেট্রো স্টেশনকে যুক্ত করবে। অন্যটি কলকাতা বিমানবন্দরকে যুক্ত করবে জয় হিন্দ মেট্রো স্টেশনকে। এই স্টেশনের কোনকোর্স এলাকার দৈর্ঘ্য হল ১৪ হাজার ৬৪৫ স্কোয়ার মিটার।


```