Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বহুতল ভাঙার কাজ চলছে, বৃহস্পতিবারই বাঘাযতীনের ঘটনাস্থলে যাচ্ছেন ফিরহাদ

কেন এমন ঘটনা ঘটল তার ব্যাখ্যা দিতে গিয়ে স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার সিপিএম আমলের ওপর দোষ চাপিয়েছিলেন। ফিরহাদের বক্তব্যও একই ছিল।

বহুতল ভাঙার কাজ চলছে, বৃহস্পতিবারই বাঘাযতীনের ঘটনাস্থলে যাচ্ছেন ফিরহাদ

ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 16 January 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: বুধবারই বাঘাযতীনের বহুতল হেলে পড়ার ঘটনায় কলকাতা পুরসভার পক্ষ থেকে নেতাজি নগর থানায় মামলা রুজু করা হয়েছে। আর বৃহস্পতিবার ঘটনাস্থলে যাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। বহুতল ভেঙে হেলে পড়ার পর থেকেই তা ভাঙার কাজ চলছে। সেই কাজ খতিয়ে দেখতেই এদিন দুপুরে বাঘাযতীনের ঘটনাস্থলে যাওয়ার কথা তাঁর। 

কেন এমন ঘটনা ঘটল তার ব্যাখ্যা দিতে গিয়ে স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার সিপিএম আমলের ওপর দোষ চাপিয়েছিলেন। ফিরহাদের বক্তব্যও একই ছিল। তিনি মন্তব্য করেছিলেন, 'সিপিএম আমলের পাপ বয়ে বেড়াতে হচ্ছে।' এবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি কী বলেন সেটাই দেখার। ইতিমধ্যে বাড়ি ভাঙা নিয়ে ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। বহুতলের আশপাশের বাসিন্দাদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই বিষয়টিও মাথায় রাখতে নির্দেশ দিয়েছেন মেয়র। 

সূত্রের খবর, পুরসভার জানিয়েছে, অভিযুক্তরা প্রশাসনকে না জানিয়ে বাড়ি নির্মাণ করেছিল। এমনকী মাটির পরীক্ষা না করেই চলছিল হাইড্রোলিক জ্যাকের কাজ। সেই কারণেই ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে এই বহুতল আচমকাই ধসে একদিকে হেলে পড়ে। এই প্রেক্ষিতেই অভ্যন্তরীণ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ১০ নম্বর বোরো আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের ভূমিকাও খতিয়ে দেখবে তাঁরা। 

নেতাজি নগর থানায় যে ৭টি ধারায় মামলা রুজু হয়েছে, তার মধ্যে ৪টি কেএমসি অ্যাক্ট এবং তিনটি মামলা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, ১০-১২ বছর আগে জলাভূমি ভরাট করে বেআইনি ভাবে ওই বহুতল নির্মাণ করা হয়েছিল। চারতলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না বলে অভিযোগ করেছেন তাঁরা। সূত্রের খবর, জল জমার সমস্যা দূর করতে হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল। তার জেরে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের চাঙড় উঠে যায়। ফলে এই বিপত্তি।


```