Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘রাজনৈতিক দৃষ্টিকোণ’ থেকে ফিরহাদের মস্কো সফর বাতিল করল কেন্দ্রীয় সরকার

কেন পুতিনের দেশে কলকাতার মেয়র ফিরহাদের সফর বাতিল হল, কোন রাজনৈতিক দৃষ্টিকোণের কথা বলা হল, তা নিয়ে এখনও ধন্ধে রাজ্য প্রশাসন। 

‘রাজনৈতিক দৃষ্টিকোণ’ থেকে ফিরহাদের মস্কো সফর বাতিল করল কেন্দ্রীয় সরকার

মেয়র ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 15 September 2024 19:01

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের ১৭ থেকে ২১ সেপ্টেম্বর রাশিয়া যাওয়ার কথা ছিল ফিরাদ হাকিমের। সেই সফরই বাতিল হয়ে গেল কলকাতার মেয়রের। দেশের যে কোনও জনপ্রতিনিধির কাছে বিদেশ থেকে আমন্ত্রণ এলে যাতায়াতের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতেই হয়।

সেই নিয়ম মেনেই কেন্দ্রীয় সরকারের কাছে মস্কো যাওয়ার আবেদন করেছিলেন ফিরহাদ। কিন্তু ‘রাজনৈতিক দৃষ্টিকোণ’ থেকে বিচার করেই ফিরহাদের সফরের অনুমতি দেওয়া হয়নি।

ব্রিক্‌স (বিআরআইসিএস) সম্মেলনে যোগ দেওয়ার জন্য মস্কোর মেয়রের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র। ভারতের মধ্যে একমাত্র কলকাতার মেয়রকেই এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। সফর বাতিল হওয়া প্রসঙ্গে ফিরহাদ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার অনুমতি না দেওয়ায় তাঁর রাশিয়া যাওয়া হচ্ছে না।

কলকাতার মেয়রকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকও রাশিয়া যাওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়েছিল ফিরহাদকে। কিন্তু এস জয়শঙ্করের বিদেশ মন্ত্রক অনুমতি দিল না।
 
ফিরহাদের স্ট্যাটাস রিপোর্টে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে, 'Ministry of External Affairs has examined the proposal. Clearance from political angle is declined'. অর্থাৎ, বিদেশ মন্ত্রক আবেদন যাচাই করে দেখেছে। ‘রাজনৈতিক দৃষ্টিকোণ’ থেকে তা প্রত্যাখ্যান করা হল'। 

কিন্তু কেন পুতিনের দেশে কলকাতার মেয়র ফিরহাদের সফর বাতিল হল, কোন রাজনৈতিক দৃষ্টিকোণের কথা বলা হল, তা নিয়ে এখনও ধন্ধে রাজ্য প্রশাসন। 


```