Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছট পুজোর জন্য কৃত্রিম জলাধার সহ কী কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন, জানালেন মেয়র

প্রতি বছরের মতো এ বছরেও পুজোর জন্য একাধিক ঘাটের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। এনজিটির নির্দেশ মতো রবীন্দ্র সরোবর লেক বন্ধ রাখা হচ্ছে।

ছট পুজোর জন্য কৃত্রিম জলাধার সহ কী কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন, জানালেন মেয়র

ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 30 October 2024 16:44

দ্য ওয়াল ব্যুরো: সামনেই ছট পুজো। প্রতি বছরের মতো এ বছরেও পুজোর জন্য একাধিক ঘাটের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। এনজিটির নির্দেশ মতো রবীন্দ্র সরোবর লেক বন্ধ রাখা হচ্ছে। সেখানে ছট পুজোর কোনও কাজ হবে না। তবে কলকাতা পুরসভার তরফে কৃত্রিম জলাধার করা হয়েছে ছটি। 

বুধবার ছট পুজো নিয়ে কলকাতা পুরসভার জরুরি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রেল, পোর্ট ট্রাস্ট, পিডাবলুডি, দমকল, সিইএসসি, নেভি এবং কলকাতা পুলিশের আধিকারিকরা। কীভাবে কাজ করবে প্রশাসন তার রূপরেখা ঠিক করতেই এই বৈঠক হয়। গঙ্গার ঘাট ছাড়াও বিভিন্ন ঝিল ও জলাশয়ে ঘাট সহ উপযুক্ত পরিকাঠামো তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে। 

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কেএমডিএ-র ৪০টি ঘাট রয়েছে এছাড়া কলকাতা পুরসভা অস্থায়ীভাবে ১৮টি ঘাট তৈরি করবে। পাশাপাশি স্থায়ীভাবে রয়েছে ২২টি ঘাট। অন্যদিকে দই ঘাটেও অন্যান্য বছরের মতোই ব্যবস্থাপনা করবে কলকাতা পুরসভা। তবে তক্তা ঘাটে কাজের জন্য নেভির অনুমতি প্রয়োজন ছিল, তা নেওয়া হয়েছে বলেই জানান তিনি। 

ছট পুজোতে কোনও ঘাটে এসে যাতে কারও কোনও সমস্যা না হয়, কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগে থেকে যে সব ঘাটে শ্যাওলা বা নোংরা জমে আছে সেগুলি পরিষ্কার করে দেওয়া হবে বলেই নিশ্চিত করেছেন মেয়র। তিনি এও জানান, ঘাটগুলিতে পর্যাপ্ত আলো এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হবে।

যে সব ঘাটে ছট পুজোর কাজ হবে সেই চত্বরের রেল চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার অর্থাৎ ৭ তারিখ বিকেল থেকে ৮ তারিখ, শুক্রবার সকালে যতক্ষণ না পর্যন্ত পুজোর কাজ শেষ হয় ততক্ষণ রেল চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুরসভা ও পুলিশ ব্যারিকেড তুলে নিলে রেল চলাচল স্বাভাবিক হবে। 


```