Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কিছু হলেই আমাকে নিয়ে টানাটানি, অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে অভিযোগ উঠতেই ডিজিকে ধমক মেয়রের

হাইকোর্টের নির্দেশের পর কেন কাজে এত দেরি হল এদিন উজ্জ্বল সরকারের কাছে সে প্রশ্নের উত্তর জানতে চান মেয়র।

কিছু হলেই আমাকে নিয়ে টানাটানি, অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে অভিযোগ উঠতেই ডিজিকে ধমক মেয়রের

টক টু মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 24 November 2024 00:15

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্ট বেআইনি নির্মাণ ভাঙার  নির্দেশের পরও উঠেছে অভিযোগ। সে কারণে এবার রাখঢাক না রেখেই কলকাতা পুরসভার ডিজি (বিল্ডিং)-এর উপর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

প্রতি সপ্তাহের মতো শনিবারও ‘টক টু মেয়র’ অনুষ্ঠান ছিল। নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরুর পর কলকাতাবাসীর সমস্যার কথা শুনছিলেন ফিরহাদ। কিন্তু তাল কাটে অবৈধ নির্মাণ না ভাঙা নিয়ে এক মহিলার ফোন আসার পর। এদিন দক্ষিণ কলকাতার ৬৭ নম্বর ওয়ার্ড থেকে মেয়রের কাছে একটি ফোন আসে। ফোনে এক মহিলা জানান, কসবার আর কে চ্যাটার্জি রোডের বাসিন্দা তিনি। এর আগেও দু’বার অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করেনি পুরসভা। 

মহিলার থেকে এমন অভিযোগ পেয়ে বেজায় ক্ষুব্ধ হন মেয়র। সঙ্গে সঙ্গে মেয়র ডিজি (বিল্ডিং) উজ্জ্বল সরকারকে ধমক দিয়ে বলেন, ‘আপনি আইন জানেন না? যদি ওই নির্মাণ ভাঙতে আপনার কোনও আপত্তি থাকত, তা আমাকে জানাতে পারতেন।’ এরপরই ক্ষুব্ধ মেয়র মনে করিয়ে দেন, ‘এ জন্যই মানুষ আমাদের চোরপোরেশন বলেন। আপনাদের এই অযোগ্যতার কারণে আমাদের এসব শুনতে হয়।’ 

ফিরহাদ এদিন রীতিমতো ধমক দিয়ে বলেন, ‘জেনে রাখবেন মানুষের কাজ করতে গেলে অনিয়মিত হলে হয় না। সঠিক সময়ে কাজ শেষের মধ্যেই সম্মান পাওয়া যায়।’ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কেন কাজে এত দেরি হল এদিন উজ্জ্বল সরকারের কাছে সে প্রশ্নের উত্তর জানতে চান মেয়র। উত্তরে ডিজি জানান, নিম্ন আদালত নির্মাণ ভাঙার নির্দেশ ঠিকমতো মানেনি। সে কারণেই এমন অসুবিধা হয়েছে।

কসবার বাসিন্দা মহিলার অভিযোগ, ২০২২ সালে একটি ফ্ল্যাট তিনি বুক করেন। ৬৭ ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৩/১ আর কে চ্যাটার্জি রোডের সেই ফ্ল্যাট পরে বেআইনি হিসাবে চিহ্নিত হয়। পরে নির্মাণ নিয়ে মামলাও গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ ওই নির্মানটি ভাঙার নির্দেশ পর্যন্ত দেন। কিন্তু বারবার নির্মাণ ভাঙার কথা বলা হলেও বেআইনি ওই বারান্দা ভাঙা হয়নি বলে অভিযোগ। এই অভিযোগ কানে আসতেই এদিন অগ্নিশর্মা হয়ে ওঠেন মেয়র। 

ফিরহাদের আরও বক্তব্য, ‘এই ধরনের ঘটনা আমি জানতে পারলে আগেই পুলিশ কমিশনারকে বলে ফোর্স নিয়ে গিয়ে নিজে ভাঙার দায়িত্ব নিতাম। যে কোনও অবৈধ নির্মাণই কলকাতা পুরসভার কাছে থাপ্পড়ের সমান। কিছু ঘটলে আমাকে নিয়ে টানাটানি হয়। আপনাদের দোষে আমাকে কলঙ্কিত করা হয়। সেটা মাথায় রাখবেন।’

এছাড়া শনিবার ছয় আসনেই তৃণমূল বিরাট ব্যবধানে জয় নিয়ে ফিরহাদ বলেন, 'যে ক্লাস ওয়ানেই মুখ থুবড়ে পড়েছে, সে বলছে আমি হায়ার সেকেন্ডারি পাশ করব।' মেয়র মনে করিয়ে দেন, বিধানসভা উপনির্বাচনের এই ফল ২০২৬-এর ভোটে তৃণমূলকে বাড়তি অক্সিজেন দেবে। আগামী সোমবার থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশন বেআইনি নির্মাণ করলে কড়া শাস্তি দেওয়ার আইন আনছে রাজ্য। তার আগেই বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ পেয়েই চটলেন মেয়র।


```