Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কসবার তৃণমূল কাউন্সিলরকে খুনের ঘটনায় উদ্ধার আরও আগ্নেয়াস্ত্র! ধৃত ছোটুকে জেরা করেই সাফল্য

শনিবার সন্ধ্যায় কসবার বোসপুকুরের একটি পরিত্যক্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।

কসবার তৃণমূল কাউন্সিলরকে খুনের ঘটনায় উদ্ধার আরও আগ্নেয়াস্ত্র! ধৃত ছোটুকে জেরা করেই সাফল্য

ফাইল ছবি

শেষ আপডেট: 8 December 2024 15:42

কলকাতা ব্যুরো: কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ঘটনার তদন্তে নেমে আরও কিছু অস্ত্র হাতে এল পুলিশের। ধৃত লক্ষ্মণ শর্মা ওরফে ছোটু-কে জেরা করতেই আগ্নেয়াস্ত্রের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। গত মঙ্গলবারই বিহারের বৈশালী থেকে তাকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। অভিযুক্তর কথা শুনে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালাতেই মাত্র আধ ঘণ্টার মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন তদন্তকারীরা।

শনিবার সন্ধ্যায় কসবার বোসপুকুরের একটি পরিত্যক্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে নাইন এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড কার্তুজ রয়েছে। তৃণমূল কাউন্সিলরকে খুনের পরিকল্পনার ঘটনায় আরও কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা পুলিশের দাবি, শ্যুটার যুবরাজ সিংকে স্কুটারে চাপিয়ে ঘটনাস্থলে নিয়ে এসেছিল ছোটু। শ্যুটার ধরা পড়লেও স্কুটার চালক পালিয়ে যায়। হামলায় ব্যবহৃত স্কুটার বন্ডেল গেটের কাছের গলি থেকে আগেই উদ্ধার করেছিল পুলিশ।

কসবার অ্যাক্রোপলিস মলের অদূরে স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি। গত ১৫ নভেম্বর নিজের বাড়ির সামনে তাঁকে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় বিহার থেকে অস্ত্র আনা এবং সেই অস্ত্র লুকিয়ে রাখার কাজে যুক্ত ছিল মহম্মদ আলি।

ঘটনার দিনই যুবরাজ সিং নামে এক তরুণকে হাতে নাতে ধরে ফেলেছিলেন এলাকার বাসিন্দার। তাকে জেরা করে গুলজার এবং এক ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের বয়ানের ভিত্তিতে এক সপ্তাহ আগে ফুলবাবু নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতকে জেরা করে মহম্মদ আলির সন্ধান পান তদন্তকারীরা।

এর আগে তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার সময় লক্ষ্মণের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল। সেই আগ্নেয়াস্ত্রের খোঁজে ঘটনাস্থলের কাছে এক খালে ডুবুরি নামিয়েছিলেন তদন্তকারীরা। তবে সেখান থেকে কোনও অস্ত্র পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, শনিবার যে অস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলিই লক্ষ্মণের কাছেই ছিল। পালানোর সময় সেখানে ফেলে দিয়ে গেছিল।

প্রসঙ্গত, কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে পৃথিবী থেকে সরিয়ে দিতে দুষ্কৃতীরা ৫০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে আগেই পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল। সূত্রের দাবি, জেরায় পুলিশের কাছে আফরোজ ওরফে গুলজার খান নাকি স্বীকার করেছে যে সুশান্তকে খুনের পুরো ভার দেওয়া হয়েছিল বিহারের পাপ্পু গ্যাংকে। গ্যাংয়ের এক সদস্য এক মাস আগে থেকেই কলকাতায় ঘাঁটি গেড়ে সুশান্তর গতিবিধি নজর রাখছিল বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ।


```