Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের বেলেঘাটার বন্ধ কারখানায় আগুন! দমকলের চার ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েও তা মেটাতে না পারায় কারখানা অধিগ্রহণ করে নিয়েছিল ব্যাঙ্ক।

ফের বেলেঘাটার বন্ধ কারখানায় আগুন! দমকলের চার ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 October 2024 15:13

দ্য ওয়াল ব্যুরো: ফের বেলেঘাটার বন্ধ কারখানায় বড়সড় অগ্নিকাণ্ড! জানা গিয়েছে শনিবার দুপুরে খোদাগুঞ্জ রোডের একটি রবারের গ্লাভস তৈরির কারখানায় আচমকাই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। 

স্থানীয় সূত্রে খবর, মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েও তা মেটাতে না পারায় কারখানা অধিগ্রহণ করে নিয়েছিল ব্যাঙ্ক। শনিবার দুপুরে সেই কারখানায় আচমকাই আগুন লেগে যায়।

এলাকাটি জনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে দমকলের চার ইঞ্জিন পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারখানাটি তিন বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়েছিল বলে খবর। 

দমকল সূত্রে খবর, কারখানায় একজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁকে সুরক্ষিত অবস্থায় বাইরে বের করে আনা হয়েছে। রবারের গ্লাভস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই ঘটে যায় দুর্ঘটনা।  

এর আগে গত ১৭ অক্টোবর, লক্ষ্মীপুজোর দিন বেলেঘাটার ক্যানাল ওয়েস্ট রোডের একটি বন্ধ কারখানার তেলের ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা সামনে এসেছিল। কারখানায় মজুত রাসায়নিক থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে খবর। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর।


```