Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ঢাকুরিয়ায় SBI-এর শাখায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন, জরুরি নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা!

যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ঘটনার সময় ব্যাঙ্ক বন্ধ থাকায় ভিতরে কেউ ছিল না বলেই অনুমান করা হচ্ছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখবে দমকল।

ঢাকুরিয়ায় SBI-এর শাখায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন, জরুরি নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা!

ফের শহরে অগ্নিকাণ্ড!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 October 2025 09:24

দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে অগ্নিকাণ্ড! বুধবার সাতসকালে গড়িয়াহাটের সাউথ রোডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় আগুন লাগে বলে জানা গেছে (Fire Incident in Kolkata)। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছ'টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ঘটনার সময় ব্যাঙ্ক বন্ধ থাকায় ভিতরে কেউ ছিল না বলেই অনুমান করা হচ্ছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখবে দমকল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ছ'টা নাগাদ আগুন লাগে। প্রথমে ব্যাঙ্কের ভিতর থেকে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দা ও আশেপাশের ব্যবসায়ীরা। এরপরই দেখা যায় আগুনের শিখা (Fire Broke Out at SBI Branch Office)। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। আরও জানা গেছে, প্রথমে দুটি ইঞ্জিন আসলেও পরিস্থিতি বুঝে আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে।

দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। এদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন ওই শাখার ম্যানেজার। আশঙ্কা করা হচ্ছে, কিছু জরুরি নথিপত্র পুড়ে যেতে পারে।

কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর আসল কারণ খতিয়ে দেখবে দমকল কর্মীরা।  

গত কয়েকদিনে শহরে একের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত সোমবার দুপুরে বেলতলার পেয়ারাবাগান বস্তিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা যায়। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন অন্তত ৮ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। সকলকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে (SSKM hospital) ভর্তি করা হয়েছে বলে দমকল সূত্রে জানা যায়।

তার ঠিক একদিন আগেই অর্থাৎ রবিবার, মানিকতলায় একটি কারখানায় বড়সড় অগ্নিকাণ্ড ঘটে। সেখানে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একদিনের মধ্যেই ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে।


```