Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাতসকালে শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে আগুন, চরম আতঙ্কে যাত্রীরা

শিয়ালদহ স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ নৈহাটি লোকাল।

সাতসকালে শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে আগুন, চরম আতঙ্কে যাত্রীরা

ফাইল ছবি

শেষ আপডেট: 12 February 2025 10:26

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে আগুন। জানা গিয়েছে বুধবার সাতসকালে ট্রেনের ওভারহেড তার থেকে ঘটে যায় দুর্ঘটনা। এদিন ভোর ৪টে ১০ মিনিটে লোকাল ট্রেনটিতে আগুন দেখতে পান রেলকর্মীরা। তবে ট্রেনের কামরায় কেউ না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

পূর্ব রেল সূত্রে খবর, এদিন শিয়ালদহ স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আপ নৈহাটি লোকাল। কিন্তু আচমকাই সেটিতে আগুন লেগে যায়। ট্রেনের প্রথম কামরার উপরে প্যান্টোগ্রাফ, ওভারহেডের তার ছুঁতেই আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। আর তা দেখে হইচই পড়ে যায় গোটা স্টেশনে। সাতসকালে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আগুন লাগা ট্রেনটি কারশেডে পাঠিয়ে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়।

বিষয়টি নজরে আসতেই রেলকর্মীরা দ্রুত পরিস্থিতির মোকাবিলায় নামেন। বিপদ এড়াতে প্ল্যাটফর্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সূত্রের খবর, এদিন সকালে শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়েছিল নৈহাটি যাওয়ার প্রথম লোকাল ট্রেন। বহু যাত্রী সেটিতে চেপে কাজে যান। আচমকা ওই ট্রেনেই লাগে আগুন। তবে ট্রেন দাঁড়িয়ে থাকার বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

তবে এদিন রেলকর্মীরা জল দিয়ে আগুন নেভানর চেষ্টা করলেও লাভের লাভ হয়নি। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। সপ্তাহের মাঝে কর্মব্যস্ত দিনে এমন দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নিত? তা নিয়ে উঠছে প্রশ্ন।


```