Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় ফের আগুন আতঙ্ক! ভস্মীভূত কারখানার একাংশ, এলাকায় চাঞ্চল্য

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

কলকাতায় ফের আগুন আতঙ্ক! ভস্মীভূত কারখানার একাংশ, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব ছবি

শেষ আপডেট: 16 September 2024 10:50

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা শহরে ফের একবার আগুন লাগার ঘটনা ঘটল। এবার তপসিয়ায় একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর গুদামে আগুন লাগে। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার সকালে তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনের ওই গুদাম থেকে আচমকাই কালো ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাঁরা খবর দেন দমকলে। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে চলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও ঘটনায় কারও মৃত্যু হয়নি। 

দমকল না আসা পর্যন্ত স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। কারণ গুদামটির আশপাশ ঘন জনবসতি এবং এর পিছনেই রয়েছে একটি চামড়ার কারখানা। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু বড় কোনও বিপদ ঘটেনি। দমকল আসার কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। শর্ট সার্কিটের কারণে আগুন বলে মনে হলেও তা তদন্তসাপেক্ষ বলে মনে করছে দমকলবাহিনী। ওই গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় বলে জানানো হয়েছে।

চলতি মাসের শুরুর দিকেই কলকাতার নিজাম প্যালেসে আগুন লেগেছিল। ওই বিল্ডিংয়ের ৬ তলায় আগুন লাগে। যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেখান থেকে সিবিআই-এর দফতর কিছুটা দূরেই ছিল। এই ঘটনার পর গত সপ্তাহে নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের গুদামে আগুন লেগেছিল। সাম্প্রতিক সময়ে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। 


```