Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকুরিয়ার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৮টি বাড়ি, পুনর্নির্মাণের আশ্বাস মেয়রের

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের ৮টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়।

ঢাকুরিয়ার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৮টি বাড়ি, পুনর্নির্মাণের আশ্বাস মেয়রের

ঢাকুরিয়ায় আগুন

শেষ আপডেট: 22 November 2024 22:20

দ্য ওয়াল ব্যুরো: ঢাকুরিয়ার বস্তিতে ভয়াবহ আগুন। সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় ঢাকুরিয়ার কাকুলিয়া রোড এলাকার একটি বস্তিতে আচমকাই আগুন লাগে। 

দমকলকর্মীদের অনুমান, প্রদীপের থেকেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণের জেরে আগুন ভয়াবহ আকার নেয়। পরে দমকলের ৮টি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের ৮টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার পর দ্রুত ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতের আশ্বাস দিয়েছেন তিনি।

দমকল কর্মীদের অনুমান, বন্ধ বাড়িতে ধূপ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধে সাড়ে সাতটা নাগাদ বিষয়টি সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় স্থানীয়দের মধ্যে।

প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন বলে খবর। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয় বলে খবর।

এদিন আগুন লাগার পরই এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দমকল আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শেষ হলেই আসল কারণ জানা যাবে বলে পুলিশ ও দমকল বিভাগের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে খবর।


```