Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

গিরিশ পার্কে বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ১

গিরিশ পার্ক সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে।

গিরিশ পার্কে বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ১

গিরিশ পার্কে অগ্নিকাণ্ড

শেষ আপডেট: 26 July 2024 12:28

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সাতসকালে গিরিশ পার্কে অগ্নিকাণ্ড। গিরিশ পার্ক সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দকমলের ৫ টি ইঞ্জিন। অগ্নিদগ্ধ হন একজন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে আটটা  নাগাদ গিরিশ পার্ক থানা সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে।  

খানিকক্ষণের মধ্যেই ঘটনাস্থনে এসে পৌঁছয় দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। আশেপাশের বাড়ির লোকজনদেরও বের করে আনা হয়। এরই মধ্যে অগ্নিগদ্ধ হন একজন। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে এলাকায় প্রবল আতঙ্ক রয়েছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন আয়ত্তে না আসলে বড়সড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড ঘটেছে।


```