Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিয়ালদহ স্টেশন চত্বরে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি খাবারের দোকানে

শিয়ালদহ স্টেশনের পাশের ফুড কোর্টে আগুন লাগে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

শিয়ালদহ স্টেশন চত্বরে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি খাবারের দোকানে

খাবার দোকানে আগুন - নিজস্ব ছবি

শেষ আপডেট: 11 January 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। শনিবার শিয়ালদহ স্টেশনের পাশের ফুড কোর্টে আগুন লাগে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যদিও হতাহতের কোনও খবর নেই। 

শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে থাকা বাইরের ফুড কোর্টের দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ফলে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো দোকানটি আগুনের গ্রাসে চলে আসে। কারও মৃত্যু না হলেও অনেক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান। স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেছিল। কিন্তু তা পুরোপুরি সম্ভব না হওয়ায় দমকল ডাকা হয়।

ঘটনার প্রায় আধ ঘণ্টা পর দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বহু স্থানীয় মানুষ, সাধারণ যাত্রীরাও। তবে বেশ কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণ আনে দমকলবাহিনী। 

আগুন নেভানোর সময়ই দোকান থেকে বেঁচে যাওয়া খাবারের সামগ্রী বের করে আনা হয়। কিছুটা সময়ে সেখানে হুড়িহুড়ি শুরু হয়েছিল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে এসে বলেই সূত্রের খবর। যদিও কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। 


```