Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কলকাতার বিজয়গড়ে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

একটি মিষ্টির দোকানের পাশের কারখানায় আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। জানা যাচ্ছে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। 

কলকাতার বিজয়গড়ে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

বিজয়গড়ে আগুন

শেষ আপডেট: 24 November 2024 23:36

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বিজয়গড় অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। রাত দশটা নাগাদ ভারতী ক্লাবের সামনে একটি মিষ্টির দোকানের পাশের বাড়িতে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। জানা যাচ্ছে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। 

বাড়িতে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ইতিমধ্যেই। জানা যাচ্ছে, বাড়িতে মা আর ছেলে থাকতেন। বাড়ির ভেতরে ডেকরেটরসের জিনিসপত্র রাখা থাকত এই বাড়িতে। আগুনের জেরে বাড়িতে চিড় দেখা দিয়েছে। 

পাশের যে বাড়িটি ছিল তারও কিছুটা জায়গা পুড়ে গিয়েছে। যেহেতু ওই বাড়ি কাঠের তাই জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে যাতে কোনও ভাবে আগুন ছড়িয়ে পড়তে না পারে। 

এখনও অবধি কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। দাহ্য থেকে অতিদাহ্য বস্তু থাকায় ভেতরে ভেতরে এখনও আগুনের শিখা দেখা যাচ্ছে। যদিও দমকলের কর্মীরা বলছেন, আপাতত আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসলেও, পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। 


```