Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

জোকা ইএসআই হাসপাতালে শিশুদের ওয়ার্ডে আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

রাত অবধি পাওয়া খবর অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।

জোকা ইএসআই হাসপাতালে শিশুদের ওয়ার্ডে আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

শেষ আপডেট: 22 January 2024 23:58

দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড।

জোকা ইএসআই হাসপাতালে শিশুদের ওয়ার্ডে ছড়িয়ে পড়েছিল আগুন। সোমবার সন্ধেয় জোকা ইএসআই হাসপাতালে আচমকা আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে হাসপাতালের শিশুদের ওয়ার্ডে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। রাত অবধি পাওয়া খবর অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।

এই ইএসআই হাসপাতালেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সূত্রের খবর, সোমবার সন্ধে নাগাদ ইএসআই হাসপাতালে শিশুদের ওয়ার্ডে আগুন লেগে যায়। দ্রুত ছড়াতে থাকে আগুন। আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায়। কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। হয়েছে।  আগুন লাগার সঙ্গে সঙ্গে ওয়ার্ড থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বড়সড় কোনও বিপত্তির খবর এখনও পাওয়া যায়নি।

হাসপাতালে শিশুদের ওয়ার্ডে আগুন লাগার খবর পেয়েই রোগীর পরিজনদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় সেই ওয়ার্ড থেকে সকলকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। সকলেই নিরাপদে আছে বলে জানা গেছে।

গত বছর কলকাতা মেডিক্যালের হেমাটোলজি বিভাগে আগুন লেগেছিল। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।


```