Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেলেঘাটার বরফকলের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন

বরফকলের কাছে একটি আবাসন লাগোয়া দোকানে আগুন লেগেছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্ক সৃষ্টি হয়।

বেলেঘাটার বরফকলের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন

দোকানে আগুন - নিজস্ব ছবি

শেষ আপডেট: 26 March 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। বুধবার দুপুরে বেলেঘাটার (Beleghata) সেলস ট্যাক্স অফিস এলাকায় বরফকলের কাছে এক দোকানে আগুন লাগে। পরবর্তী সময়ে সেই আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ায় এলাকায় আরও আতঙ্ক বাড়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। 

বরফকলের কাছে একটি আবাসন লাগোয়া দোকানে আগুন লেগেছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্ক সৃষ্টি হয়। এদিকে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি। আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি দমকলের ইঞ্জিন এসেছিল। তবে পরে আগুনের ভয়াবহতা দেখে আরও তিনটি ইঞ্জিন ডেকে পাঠানো হয়। এলাকার সাধারণ মানুষ এবং পথচলতি মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদহমুখী রাস্তার যান চলাচল। 

এদিকে আরও একটি আগুন লাগার ঘটনা ঘটেছে রাজ্যে। এদিন দুপুরে যশোর রোডে বারাসত ডাকবাংলো মোড়ের কাছে দুর্ঘটনার কারণে গাড়িতে আগুন লেগে যায়। অভিযোগ, বেপরোয়া গতিতে আসছিল একটি ডেলিভারি সংস্থার গাড়ি। সেটাই পরপর ধাক্কা মারে দুটি বাইকে। একটি বাইক গাড়িটিক সঙ্গে আটকে গিয়ে রাস্তায় ঘষে ঘষে কিছুদূর চলে যায়। তার ফলেই আগুন লাগে তাতে। পুড়ে যায় ডেলিভারি সংস্থার গাড়িটিও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনও ট্রাফিক নিয়ম না মেনেই দ্রুত গতিতে ছুটছিল ডেলিভারি সংস্থার গাড়িটি। অনেক পথচারীও ভয়ে রাস্তার এদিক-ওদিক ছিটকে যান। এই ঘটনায় গাড়ির চালক সহ দুই বাইক আরোহীও গুরুতর জখম হয়েছেন। তবে কী কারণে গাড়িটি এত জোরে আসছিল তা জানা যায়নি। ওই চালক পালানোর চেষ্টা করেছিলেন তবে তাকে পাকড়াও করেছে পুলিশ। তার থেকে তথ্য পেতে মরিয়া অফিসাররা।


```