Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! কালিকাপুরে ঝুপড়ি লাগোয়া বাড়িতে আগুন

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! কালিকাপুরে ঝুপড়ি লাগোয়া বাড়িতে আগুন

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 November 2024 18:50

দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায়। মঙ্গলবার সন্ধেয় ইএম বাইপাসের ধারে কালিকাপুরের একটি বাডিতে আগুন লেগেছে। পাশেই রয়েছে ঝুপড়ি। ফলে আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে।

ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

কীভাবে আগুন লাগল, তা অবশ্য স্পষ্ট নয়। স্থানীয় সূত্রের খবর, এদিন সন্ধের মুখে কালিকাপুরে বাইপাসের ধারের একটি বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়। আশেপাশে একাধিক দোকান রয়েছে। অদূরে রয়েছে ঝুপড়িও। গুন দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।

শুরুতে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থা্নীয়রা। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। সূত্রের খবর, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এখনও আগুন জ্বলছে কিছু পকেটে। সেগুলি নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।

এর আগে গত ফেব্রুয়ারিতে বাইপাসের ধারে আনন্দপুরের ঝুপড়িতে ভয়াবহ অগ্নি সংযোগের ঘটনা ঘটেছিল। হাওয়ার গতি বেশি থাকায় সে সময় প্রায় ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এদিনের অগ্নিকাণ্ডে বাসিন্দাদের মধ্যে ফিরে এসেছে সেই স্মৃতি।


```