Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহিলা জুনিয়র ডাক্তারকে 'চামড়া গুটিয়ে দেওয়ার' হুমকি, পূর্ব যাদবপুর থানায় এফআইআর

ইতিমধ্যেই চালকের নাম, ফোন নম্বর দিয়ে কলকাতা পুলিশের সাইবার সেল ও পূর্ব যাদবপুর থানাতে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা জুনিয়র ডাক্তার। 

মহিলা জুনিয়র ডাক্তারকে 'চামড়া গুটিয়ে দেওয়ার' হুমকি, পূর্ব যাদবপুর থানায় এফআইআর

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 November 2024 18:01

দ্য ওয়াল ব্যুরো: অ্যাপ বাইকের রাইড বাতিল করায় মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ উঠল অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্যাবের চালক ফোন করে গালিগালাজ ও হুমকি দিয়েছে বলেও জানাচ্ছেন অভিযোগকারী। ইতিমধ্যেই চালকের নাম, ফোন নম্বর দিয়ে কলকাতা পুলিশের সাইবার সেল ও পূর্ব যাদবপুর থানাতে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা জুনিয়র ডাক্তার। 

ঘটনা হল, শুক্রবার মহিলা জুনিয়র ডাক্তার একটি সংস্থার অ্যাপ বাইক বুক করেন। তখন ১২ মিনিট দেরিতে সেই গাড়ি লোকেশনে পৌঁছবে বলে দেখায়। তাড়া থাকার জন্য সেই বুকিং বাতিল করে দেন মহিলা ডাক্তার। অভিযোগ, কেন বুকিং বাতিল করা হল সেই প্রশ্ন তুলে বারবার চালক ফোন করতে থাকেন। কল রিসিভ করার পর গালিগালাজ শুরু করে দেন। 

শুধু এই নয়, মহিলা জুনিয়র ডাক্তারের অভিযোগ, চালক এরপর ফোনে অশ্লীল ভিডিও পাঠাতে থাকেন। তাঁর কথায়, 'অস্রাব্য ভাষায় গালগালাজ করতে থাকেন চালক। রীতিমতো ফিজিক্যাল থ্রেট দেন। বলেন এলাকায় দেখতে পেলে চামড়া তুলে নেব। যেহেতু পূর্ব যাদবপুর থানা এলাকায় ঘটনাটি ঘটে, তাই আমি সেখানে অভিযোগ দায়ের করি।'

জানা যাচ্ছে, অভিযুক্ত চালকের নামে তিনটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আরজি করের প্রতিবাদের আবহেই এহেন ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। অভিযোগকারী ওই মহিলা জুনিয়র ডাক্তারের প্রশ্ন, 'কেন ক্যাব সংস্থাগুলো চালকদের ব্যাকগ্রাউন্ড চেক না করেই কেন নিয়োগ করছে?'  


```