Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থল আচমকা ফাঁকা হচ্ছে! কর্মবিরতি উঠছে না অন্য কিছু

ফের রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করতে গেছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার নবান্ন বৈঠক হচ্ছে।

জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থল আচমকা ফাঁকা হচ্ছে! কর্মবিরতি উঠছে না অন্য কিছু

খালি হয়ে যাচ্ছে ধর্নামঞ্চ- নিজস্ব ছবি

শেষ আপডেট: 19 September 2024 00:12

দ্য ওয়াল ব্যুরো: তিন দিনের ব্যবধানে ফের রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার নবান্ন বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষে কি কর্মবিরতি উঠে যাবে? এই প্রশ্ন উঠেছে। কারণ, জুনিয়র চিকিৎসকরা নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে যাওয়ার পরই, সল্টলেকের ধর্না মঞ্চ থেকে বেশকিছু টেবিল ফ্যান গাড়ি করে নিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে! এখন জুনিয়র ডাক্তাররা কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার। 

আমজনতা থেকে শুরু করে বিশিষ্ট মহল, সবাই একজোট হয়ে ডাক্তারদের এই আন্দোলনে সামিল হয়েছেন। স্বাস্থ্যভবনের সামনে লাগাতার ধর্না করা জুনিয়র ডাক্তারদের কোনও দিন খাবার বা অন্য কিছুর অভাব হয়নি। সাধারণ মানুষই তাঁদের জন্য সবকিছু নিয়ে এসেছেন। বাকি সব কিছুর সঙ্গে আনা হয়েছিল বহু ফ্যান। কিন্তু বুধবার যখন জুনিয়র ডাক্তাররা নবান্নে বৈঠক করছিলেন সেই সময়ই দেখা যায় সেই ফ্যানগুলিই একে একে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে! শুধু তাই নয়, ধর্না মঞ্চও ফাঁকা হয়েছে আস্তে আস্তে, খোলা হয়েছে বাঁশও। কী কারণ? 

কেউ কেউ মনে করছেন, ধর্নাস্থলে হয়তো 'ইনপুট' এসেছে কর্মবিরতি ওঠার। তাই আস্তে আস্তে ধর্না মঞ্চ খালি করা হচ্ছে। কিন্তু অন্য এক পক্ষের দাবি, আন্দোলনের রাশ ধরে রাখতে পারছেন না জুনিয়র ডাক্তাররা। শুধু ফ্যান নিয়ে যাওয়া বা বাঁশ খোলা ফ্যাক্টর নয়, খালি হচ্ছে ধর্নাস্থলও। আগের মতো আর মানুষ আসছেন না তাঁদের সঙ্গে ধর্না দিতে! কর্মবিরতি উঠে গেলে ভাল, কিন্তু যদি তা না হয় তাহলে এই বিষয়টি জুনিয়র ডাক্তারদের চিন্তা হয়ে দাঁড়াবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। 

অচলাবস্থা কাটাতে সোমবার আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ ম্যারাথন বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের পাঁচটি দাবির মধ্যে চারটি মেনে নেওয়ার কথাও জানিয়েছিলেন। আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার-সহ দুই শীর্ষ স্বাস্থ্যকর্তাকে বদলিও করেছেন। তারপরে অনেকেই মনে করেছিলেন আন্দোলনকারীরা এবার কাজে ফিরবেন। তবে বাস্তবে তা হয়নি। উল্টে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। 

জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এখনও পর্যন্ত যে নিরাপত্তার কথা সরকার বলছে তা থিওরেটিকাল তথা তাত্ত্বিক। মেডিকেল কলেজে হুমকির সংস্কৃতি ও পরিবেশে লাগাম টানতে যে ধরনের সুনির্দিষ্ট ব্যবস্থা ও নজরদারি থাকা উচিত তা সরকারি প্রস্তাবে নেই। অনেক ধোঁয়াশা রয়েছে। সেই নিয়েই আজকের এই বৈঠক নবান্নে। তবে তার আগে ধর্নাস্থলেই এই ছবি কৌতূহল বাড়িয়েছে। 


```